জোয়ারে বিলীনের পথে ৩০০ মিটার বেড়িবাঁধ
<![CDATA[
ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে জোয়ারের তোড়ে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে আশাশুনির প্রতাপনগরের শ্রীপুর ও রুয়েরবিল এলাকার ৩০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় করছেন উপকূলবাসী।
জানা গেছে, সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল আশাশুনি উপজেলার প্রায় ২০০ কিলোমিটার বেড়িবাঁধের ৮/ ১০টি পয়েন্টে নাজুক অবস্থা। প্রতাপনগরের শ্রীপুর ও রুয়েরবিল এলাকায় ৩০০ মিটার বেড়িবাঁধের সিংহভাগই নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় আতংকে রয়েছে উপকূলবাসী। স্বাভাবিক জোয়ারের পানির তোড়ে যে কোনো মুহূর্তে ভেঙে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন উপকূলবাসী।
তাদের অভিযোগ, বার বার তাগিদ দিয়েও পাওয়া যায় না পানি উন্নয়ন বোডের কর্মকর্তাদের।
বাঁধ মেরামতের ঠিকাদার নিয়োগ করা হলেও পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা নিজেই কাজ করেন বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: জোয়ারের তোড়ে ২০০ মিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ
এলাকাবাসীর অভিযোগ, জিও টিউব দিয়ে বাঁধ মেরামতের নির্দেশনা থাকলেও তা করা হয়নি এখনও।
পানি উন্নয়ন বোর্ড বিভাগ ২, এর নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ তালুকদার জানালেন, জিও টিউব দিয়ে বেড়িবাঁধ মেরামতে ঠিকাদার নিয়োগ করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে সাতক্ষীরায় ৭৮০ কিলোমিটার বেড়িবাঁধের ২০০ কিলোমিটার ঝুঁকিপূর্ণ। এরমধ্যে ৩৫টি পয়েন্টে ৪০ কিলোমিটার অধিক ঝুঁকিপূর্ণ রয়েছে।
]]>




