টুইটারে ফের রাজনৈতিক বিজ্ঞাপন সুবিধা চালু
<![CDATA[
প্রায় তিন বছর পর ফের রাজনৈতিক বিজ্ঞাপন সুবিধা চালু করেছে সামাজিক যোগাযোগের অন্যতম প্ল্যাটফর্ম টুইটার। কেনার পর থেকে একের পর এক নানা বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বের অন্যতম ধনকুবের মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক।
টুইটারের আয় বাড়াতে নিয়েছেন ব্লু টিকে সাবস্ক্রিপশন সুবিধা যোগ করার সিদ্ধান্ত। এরই ধারাবাহিকতায় এবার রাজনৈতিক বিজ্ঞাপন দেয়ার সুবিধা চালু করল টুইটার। বুধবার (৪ জানুয়ারি) টুইটারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
‘টুইটার সেফটি’ থেকে এক টুইটবার্তায় বলা হয়, ‘আমরা বিশ্বাস করি, বিভিন্ন কারণভিত্তিক বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সাধারণ মানুষকে আলোচনার সুযোগ করে দেয়। আমরা আগামী দিনে রাজনৈতিক বিজ্ঞাপনগুলো দেয়ার পরিকল্পনা করছি।’
আরও পড়ুন: ২০ হাজার কোটি ডলারের সম্পদ খোয়ানোর রেকর্ড ইলন মাস্কের
টুইটারে রাজনৈতিক বিজ্ঞাপন দেয়ার সুবিধা বন্ধ করা হয় ২০১৯ সালের নভেম্বর মাসে। টুইটারের প্রতিষ্ঠাতা এবং তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ডরসি সে সময় বলেছিলেন, রাজনৈতিক বিজ্ঞাপনগুলো ভোটারদের প্রভাবিত করে।
প্রায় তিন বছর টুইটারে রাজনৈতিক বিজ্ঞাপন দেয়ার সুবিধা বন্ধ ছিল। ২০২২ সালের অক্টোবরে মাস্ক টুইটারের মালিকানা কিনে নেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সম্প্রতি আয় বাড়াতে বেশ কিছু সিদ্ধান্ত নেন তিনি।
আরও পড়ুন: ইলন মাস্ক: জাতে মাতাল হলেও, তালে ঠিক!
এর মধ্যে টুইটারের আয় বাড়াতে ব্লু টিকে সাবস্ক্রিপশন সুবিধা যোগ করার সিদ্ধান্ত নেয় সামাজিক যোগাযোগমাধ্যমটি। এরই ধারাবাহিকতায় এবার রাজনৈতিক বিজ্ঞাপন দেয়ার সুবিধা চালু করল টুইটার।
]]>




