Feni (ফেনী)ফেনী

ফেনীর ‘রাজা’ খ্যাত বীরমুক্তিযোদ্ধা খাজা আহমেদ’র নামে নামকরণ হচ্ছে ফেনী সরকারী কলেজ অডিটোরিয়াম

ফেনী | তারিখঃ November 14th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 272 বার

শহর প্রতিনিধি->>

ফেনীর ‘রাজা’ খ্যাত বীরমুক্তিযোদ্ধা প্রয়াত খাজা আহমেদ’র নামে নামকরণ হচ্ছে ফেনী সরকারী কলেজ অডিটোরিয়ামটি। সোমবার দুপুরে ফেনী সদরকারী কলেজের শিক্ষক মিলনায়নের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্তের তথ্য জানায় ফেনী-২ আসেনর সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

ফেনী সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পালের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল-হাসান, পুলিশ সুপার জাকির হাসান, উপ-পরিচালক (স্থানীয় সরকার) ড.মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, ফেনী সিভিল সার্জন ডা. রফিক-উস্-ছালেহীন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা শিক্ষা অফিসার, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, শতবর্ষে পা দেওয়া ফেনী কলেজ কলেজের নিজস্ব অডিটোরিয়ামটি ‘ফেনীর রাজা খ্যাত’ বীরমুক্তিযোদ্ধা মরহুম খাজা আহমেদ এর নামে নামকরণ করার সিদ্ধান্ত হয়। আগামী ৬ ডিসেম্বর ফেনী মুক্ত দিবসে অডিটোরিয়ামটি নামকরণ ফলক উন্মোচন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রসঙ্গত, ফেনীর রাজা’ খ্যাত সাবেক সংসদ সদস্য ও জেলা গভর্নর প্রয়াত আওয়ামী লীগ নেতা খাজা আহমদ ১৯১০ সালের মার্চ মাসে রামপুর সওদাগর বাড়িতে জন্মগ্রহণ করেন। স্বাধিকার আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে খাজা আহমদ ছিলেন প্রথম সারির নেতা। আপামর জনগণের বন্ধু খাজা আহমদ কিশোর বয়সেই পরাধীনতার নাগপাশ থেকে বৃটিশবিরোধী আন্দোলনে, স্বাধীনতা অর্জনের জন্য উৎসর্গকৃত একজন মুসলিম যুবনেতা রূপে আবির্ভূত হন। পাকিস্তান আন্দোলনের চরম মুহূর্তে ভারতীয় মুসলমানদের স্বাধিকার আন্দোলনে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন। যুক্তফ্রন্টের তরফ থেকে ১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদের সদস্য, ১৯৭০ সালে এমএনএ নির্বাচিত হন তিনি। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব খাজা আহম্মদ ১৯৭৬ সালের ২৯ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ ইন্তেকাল করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!