বাংলাদেশ

অধিকাংশ কেন্দ্র ভোটারশূন্য, অলস সময় পার ভোটগ্রহণকারীদের

<![CDATA[

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে ইভিএমে চলছে ভোটগ্রহণ। তবে দুপুর গড়িয়ে গেলেও কোনো কেন্দ্রেই নেই তেমন ভোটার উপস্থিতি। যেকারণে কেন্দ্রগুলোর দায়িত্বরত সংশ্লিষ্ট ব্যক্তিরা অলস সময় পার করছেন। শনিবার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সরেজমিনে দেখা যায়, অধিকাংশ কেন্দ্রেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরীর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়ার বটগাছ প্রতীকের কোনো এজেন্ট নেই। সেই সঙ্গে নেই ভোটারদের কোনো লাইন, প্রায় প্রতিটি কেন্দ্রই ভোটারশূন্য। মাঝে মাঝে এক-দুজন ভোটার এসে ভোট দিয়ে চলে যাচ্ছে। আর নারী ভোটারের উপস্থিতি একেবারেই কম।

জানা যায়, সালথা উপজেলার ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক কেন্দ্রে ১ হাজার ৮০০ ভোটের মধ্যে দুপুর ১টা পর্যন্ত ৪৫০ ভোট পড়েছে। একই সময় পর্যন্ত খারদিয়ায় কেন্দ্রেই ৩ হাজার ৭০০ ভোটের মধ্যে মাত্র ১৬৫ ভোট পড়েছে। সালথার জোগারদিয়া, ইউসুফদিয়া ও পুরুরাসহ সব কেন্দ্রেই একই অবস্থা। নগরকান্দা ও কৃষ্ণপুরেও একই অবস্থা বলে খবর পাওয়া গেছে।

বিভিন্ন কেন্দ্রের একাধিক প্রিজাইডিং অফিসার, পুলিশ সদস্য ও আনসার সদস্য বলেন, ভোটার উপস্থিতি না থাকায় আমরা অলস সময় পার করছি। ভোটাররা খুব কম আসছে। নারী ভোটারদের দেখা তো পাওয়াই যাচ্ছে না।

আরও পড়ুন: ফরিদপুর-২ উপনির্বাচন: ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ সিইসির

এ নির্বাচনে নৌকার বিপক্ষে লড়ছে বটগাছ। নৌকা নিয়ে লড়ছেন সদ্যপ্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরী লাবু আর বটগাছ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া।

জেলা নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্র জানা যায়, ফরিদপুর-২ আসনটি নাগরকান্দা, সালথা ও সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এতে ভোটার রয়েছে ৩ লাখ ১৮ হাজার ৪৭২ জন। এরমধ্যে নগরকান্দা উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৮৭৫, সালথা উপজেলায় ১ লাখ ৩২ হাজার ৪৬০ ও সদরপুরের কৃঞ্চপুর ইউনিয়নে ২৮ হাজার ১৩৭। আজ এসব ভোটাররা মোট ১২৩ ভোটকেন্দ্রের ৮০৬টি ভোটকক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমের মাধ্যমে তাদের ভোট প্রয়োগ করবেন।

এ নির্বাচনে ১২৩টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাবের ১০টি টিম, ৬ প্লাটুন বিজিবি, বেশকিছু স্ট্রাইকিং ফোর্স, তিন জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহস্রাধিক পুলিশ ছাড়াও আনসার এবং মোবাইল টিম মাঠে কাজ করছেন। এক হাজার ৫২টি সিসি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ করছেন নির্বাচন কমিশন।

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর সংসদীয় এ আসন শূন্য ঘোষণা করা হয়। ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!