খেলা

অনলাইনে পাঠান সিনেমার ‘ট্রেলার’!

<![CDATA[

বহুল আলোচিত সেই সঙ্গে বহুল প্রতিক্ষিত সিনেমা ‘পাঠান’। হবেই না কেন এ সিনেমার মধ্য দিয়েই বিরতি শেষে বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান।

সিনেমা নিয়ে ভক্তরা যেমন অধীর আগ্রহে আছে সেই সঙ্গে এক শ্রেণির লোক কটাক্ষ করতেও পিছপা হয়নি। সমালোচনার বীজ বুনেছিল এই সিনেমার ‘বেশরম রঙ’ গানটি।  অপেক্ষায় আছে সবাই সিনেমার ট্রেলার নিয়ে।

তবে অপেক্ষা আর সইছিল না ভক্তদের। তাই অধৈর্য হয়ে শাহরুখ অনুরাগীরা নিজেই বানিয়ে ফেললেন সিনেমার ট্রেলার। পোস্ট করলেন ফ্যান পেজে। শোনা গিয়েছিল, গেল ডিসেম্বরেই প্রকাশ পাবে ট্রেলার। তবে বিতর্কের কারণে থেমে যায় সব।

আরও পড়ুন: নোরার প্রেমে মজেছেন শাহরুখপুত্র

বিতর্কের পর ভারতের সেন্সরে আটকে যায় সিনেমাটি। এরপর সোমবার (২ জানুয়ারি) কমল আর খান নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘এটা একেবারে নিশ্চিত খবর, ‘পাঠান’ সিনেমার নাম বদল হচ্ছে। গেরুয়া বিকিনিও আর থাকছে না। ‘নির্মাতারা শেষমেশ সিনেমার মুক্তির তারিখ বদলে ফেলছেন। মঙ্গলবার অথবা বুধবার এ সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা করবেন তারা।’ খবর হিন্দুস্থান টাইমসের।

তাই অপেক্ষা করতে নারাজ শাহরুখের নাছোড় অনুরাগীরা। টিজারের কিছু দৃশ্য নিয়ে তাতে শাহরুখ খানের সংলাপ বসিয়ে নিজেদের মতো একটা ট্রেলার বানিয়ে ফেললেন। ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে ছড়িয়েও পড়েছে সেই ট্রেলার। 
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!