বিনোদন

অনুকূল আবহাওয়া: মেহেরপুরে বেড়েছে সরিষার আবাদ

<![CDATA[

আবহাওয়া অনুকূলে থাকায় মেহেরপুরে বেড়েছে সরিষার আবাদ। স্বল্প বিনিয়োগে বেশি লাভ হওয়ায় তেলবীজটির চাষ বাড়াচ্ছে কৃষক। পাশাপাশি বেড়েছে জমির পাশে বাক্স বসিয়ে মধু উৎপাদনও।

দিগন্তজুড়ে হলুদ ফুলের সমারোহ। সূর্যের আলো সরিষার ফুলের ওপর পড়লে চোখে যেন ধাঁধা লেগে যায়। আবহাওয়া অনুকূলে থাকায় মেহেরপুরে সরিষার বাম্পার ফলন হয়েছে। গতবারের চেয়ে এ বছর আবাদ বেড়েছে ১ হাজার ৮০০ হেক্টর জমিতে। প্রতি বিঘায় ৭ থেকে ৮ মণ সরিষা হবে বলে আশা কৃষকের। সরিষার জমির পাশেই সারি সারি বাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন মৌয়ালরা।

সরিষা চাষিরা জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় তাদের সরিষা ভালো হয়েছে। পাশাপাশি মৌমাছি চাষ করায় ফুলের পরাগায়ন বৃদ্ধি পেয়েছে। তারা এ বছরের ফলনে সন্তুষ্ট।

আরও পড়ুন: শেরপুরের মাঠে মাঠে সরিষা ফুলের চাদর

মৌয়ালরা বলছেন, মৌমাছি চাষের সুযোগ করে দেয়ায় তারা যেমন উপকৃত হচ্ছেন, তেমনি সরিষা চাষিরা উপকৃত হচ্ছেন। একই সময়ে অনেকে দুটোরই চাষ করছেন। ফলে এ বছর ভালো লাভের আশা তাদের।

মৌচাকের কারণে সরিষা চাষি ও মৌচাষি উভয়েই লাভবান হচ্ছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ।

আরও পড়ুন: রাজবাড়ীর মাঠে মাঠে প্রকৃতির অলংকার হলুদ সরিষা ফুল

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক শঙ্কর কুমার মজুমদার বলেন, এ বছর প্রায় প্রতিটি সরিষাক্ষেতের পাশে মৌচাষ হচ্ছে। মৌমাছি পরাগায়নে সহায়তা করছে। ফলে এ বছর সরিষার ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। একই সঙ্গে মৌচাষিরাও লাভবান হবেন।

কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে মেহেরপুরে ৫ হাজার ৮০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ হাজার ৭৪৫ মেট্রিক টন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!