অবশেষে অস্কারে চড় খাওয়ার অনুভূতি বললেন ক্রিস!
অন্যসব বছরের তুলনায় চলতি বছরের অস্কার ছিল মনে রাখার মতো। কেননা এ বছরের অস্কার মঞ্চেই ঘটেছে সবচেয়ে অপ্রীতিকর ঘটনা। কারণ এবারের মঞ্চেই মার্কিন কমেডিয়ান ক্রিস রককে চড় কষেছিলেন অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ।
অন্যসব বছরের তুলনায় চলতি বছরের অস্কার ছিল মনে রাখার মতো। কেননা এ বছরের অস্কার মঞ্চেই ঘটেছে সবচেয়ে অপ্রীতিকর ঘটনা। কারণ এবারের মঞ্চেই মার্কিন কমেডিয়ান ক্রিস রককে চড় কষেছিলেন অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ।
এ বিষয়ে অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ বারবার নানা মন্তব্য ও ক্ষমা চাইলেও কমেডিয়ান ক্রিস রককে কখনও মন্তব্য করতে দেখা যায়নি। তবে গত বৃহস্পতিবার ( ১ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের লিভারপুলে এক শোতে ওই ঘটনা নিয়ে মন্তব্য করেন ক্রিস।
শোর কোপারফরমার ডেভ চ্যাপেল জানতে চান সে সময়ের অনুভূতির কথা। এর উত্তরে ক্রিস গ্রেইল অনেকটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেন, কৌতুক করা নিয়ে আমাকে আঘাত করে, তবে তা ছিল আমার বলা সবচেয়ে সুন্দর কৌতুক।
আলোচিত সমালোচিত ওই ঘটনা নিয়ে শুধু ক্রিস গ্রেইলই নয়, স্ট্যান্ডআপ কমেডিয়ান ডেভ চ্যাপেলও কথা বলেন। উইল স্মিথকে নিয়ে তিনি বলেন, গত ত্রিশ বছর ধরে পারফেক্ট এক মানুষ হিসেবে উইলের পরিচিতি ছিল। কিন্তু তার মুখোশ খুলে যাওয়ার পর দেখা গেল, সে আমাদের মতোই কুৎসিত একজন। ওই ঘটনার পর ফল যা–ই হোক…আশা করি, সে আবার মুখোশ পড়বে না, নিজের আসল চেহারা নিয়েই বাঁচবে।
অস্কারে ওই সমালোচিত ঘটনা মূলত ঘটেছিল উইল স্মিথের স্ত্রীকে নিয়ে তামাশা করায়। বিরল রোগে আক্রান্তের কারণে তার মাথায় চুল কমতে শুরু করায় সেটি নিয়ে কটাক্ষ করে মার্কিন কমেডিয়ান ক্রিস রক।
এই ঘটনায় কোনোমতেই নিজেকে শান্ত না রাখতে পারায় সেই সময়ই তিনি রককে কষে চড় মারেন। এই ঘটনায় অবশ্য অস্কার কর্তৃপক্ষ ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে স্মিথকে। স্মিথ নিজেও প্রকাশ্যে অনেকবার ক্ষমা চেয়েছেন ক্রিস রকের কাছে। তবে এতেও অতৃপ্ত আছেন রক। বৃহস্পতিবার যুক্তরাজ্যের লিভারপুলের সেই শোর বক্তব্যে বোঝা যায়, স্মিথের ওপর থেকে তার ক্ষোভ এখনো যায়নি।




