অবশেষে নিপুণকে বরণ করে নিল শিল্পী সমিতি
<![CDATA[
দীর্ঘ নয় মাস দুই ভাগে বিভক্ত ছিলেন শিল্পী সমিতির সদস্যরা। নির্বাচনে নিপুণ-জায়েদ দ্বন্দ্ব এ সমস্যাকে আরও বাড়িয়ে তোলে। অবশেষে আদালতের রায়ের পর রোববার (২৭ নভেম্বর) শিল্পী সমিতির নির্বাচনে জয়ী সদস্য হিসেবে নিপুণকে বরণ করে নেয়া হয়।
কারওয়ান বাজারের পাশে তেজগাঁওয়ে অবস্থিত এফডিসিতে বিকেলে সমিতির সব সদস্য বিভেদ ভুলে মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচিত কমিটির রিয়াজ, সাইমন, ইমন, জয় চৌধুরী, অঞ্জনা, কেয়া, জাদু আজাদ, আরমান, জেসমিন, নাদির খান, শাহনূরসহ অনেকে।
সব সদস্যের উপস্থিতিতে কার্যকরী কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। সেই মিটিংয়ের নেতৃত্ব দেন সভাপতি ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক নিপুণ।
আরও পড়ুন: প্রেমিকার সঙ্গে ছবি প্রকাশ করলেন রোশান
বৈঠকে অংশ নেয়ার জন্য মিশা-জায়েদ খানের প্যানেল থেকে বিজয়ীদের অংশগ্রহণ করার জন্য চিঠি দেয়া হয়। সেই ডাকে সাড়া দিয়ে মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন সহ-সভাপতি ডিপজল ও রুবেল।
সব সদস্যের সম্মতিতে নিপুণকে এ সময় অফিশিয়ালি বরণ করা হয়। শপথ নেন নির্বাচনে জয়ী প্রার্থী চিত্রনায়িকা মৌসুমী। নির্বাচনের পর বিভিন্ন ঘটনায় এক বছর পিছিয়ে যাওয়ায় দ্বন্দ্ব ভুলে সবাই এক হয়ে কাজ করার আশা প্রকাশ করেন শিল্পী সমিতির সদস্যরা।
]]>




