অভাগা তাসকিন
<![CDATA[
তাসকিন আহমেদের বলে ফিল্ডাররা ক্যাচ ছাড়বেন এ যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ভারতের বিপক্ষে আজও প্রথম ব্রেকথ্রু এনে দিতে পারতেন টাইগার এ পেসার। তবে হাসান মাহমুদ সহজ ক্যাচ হাতছাড়া করায় উইকেট পাওয়া হয়নি তাসকিনের।
শেষ পর্যন্ত নিজের বোলিং স্পেলে দারুণ বোলিং করলেও ছিলেন উইকেটশূন্য। হাসানের ক্যাচ ছাড়ার পর তাসকিনের অভিব্যক্তিই বলে দিচ্ছে কতটা হতাশ হয়েছেন তিনি।
হাসান মাহমুদের সহজ ক্যাচ মিসের পর আরও সুযোগ এসেছিল। তবে বোলিং প্রান্তে যেহেতু তাসকিন, সে সুযোগ পূর্ণতা পায়নি। ইনিংসের পঞ্চম ওভারে দুই দুবার সুযোগ এসেছিল। সাজঘরে ফিরতে পারতেন বিশ্বসেরা ব্যাটার বিরাট কোহলি। তাসকিনের বলে ড্রাইভ করেছিলেন কোহলি, উঠেছিল ক্যাচ।
প্রথমটি গেছে কাভারে থাকা লিটন দাসের নাগালের একটু বাইরে দিয়ে। পরেরটি একমাত্র স্লিপে থাকা ইয়াসির আলির মাথার ওপর দিয়ে। দুটিতেই চার পেয়েছেন কোহলি।
আরও পড়ুন: রোহিতকে জীবন দিলেন, আবার জীবন নিলেন হাসান
এদিকে, আজকের আগে নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে-বিশ্বকাপে তিন প্রতিপক্ষের বিপক্ষেই প্রথম ওভারে উইকেট পেয়েছিলেন। তবে আজ তেমনটা হয়নি। যদিও প্রথম ওভারে রান দিয়েছেন মোটে একটি।
শেষ পর্যন্ত তাসকিন চার ওভার বল করে রান দিয়েছেন ১৫টি। ছিলেন উইকেটশূন্য। ইকোনমি ৩.৭২। ২৪ বলের মধ্যে ডট বল দিয়েছেন ১৬টি। বাউন্ডারি হজম করেছেন দুটি।
]]>




