বিনোদন

অভিযোগ গঠন শুনানি ২৯ জানুয়ারি পর্যন্ত মুলতবি

<![CDATA[

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আরও ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আগামী বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন আদালত।

রোববার (১৬ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক (ভারপ্রাপ্ত) শেখ নাজমুল আলম আদেশ দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফের পক্ষ থেকে তার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ শুনানি মুলতবি চেয়ে আবেদন করেন।

আদালত সূত্র জানা গেছে, বিভিন্ন কারণে আদালত এ মামলার শুনানি ৪৩ বারের মতো মুলতবি ঘোষণা করলেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার হয়ে কে বলপ্রয়োগ করবে?

আদালত খালেদা জিয়ার ব্যক্তিগত উপস্থিতি অব্যাহতি দেয়ায় মাসুদ তালুকদার তার প্রতিনিধিত্ব করেন। বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ১১ আসামি বর্তমানে জামিনে রয়েছেন। আজ তারা আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামিরা অনুপস্থিত ছিলেন। তাদের আইনজীবীরা এদিন সময় চেয়ে আবেদন করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী ২০০৭ সালের ২ সেপ্টেম্বর ৪ দলীয় জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করেছিলেন।

ওই বছরের ১৮ সেপ্টেম্বর মামলাটি অন্তর্ভুক্ত করা হয় জরুরি ক্ষমতা আইনে। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র জমা দেয়া হয়। ইতোমধ্যে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যাওয়ায় তার নাম অভিযোগপত্র থেকে বাদ দেয়া হয়েছে।

বিভিন্ন সময় মৃত্যু হওয়ায় সেইসব আসামির নাম বাদ দেয়া হয়েছে অভিযোগপত্র থেকে।

মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!