বিনোদন

অর্থনীতি বাঁচাতে চীনের নতুন পদক্ষেপ

<![CDATA[

জিরো কোভিড পলিসির ফল ভোগ করতে হচ্ছে চীনকে। টানা লকডাউন ও বৈশ্বিক মন্দাভাবে ধাক্কা খেয়েছে চীনের ব্যবসা খাত। এবার নিজ দেশের অর্থনীতি ঠিক রাখতে ২০০ বিলিয়ন ইউয়ান ঋণ হিসেবে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

সম্প্রতি চীনের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তারা দেশটির কমার্শিয়াল ব্যাংকগুলোকে ২০০ বিলিয়ন ইউয়ান (২৮ দশমিক ৭ বিলিয়ন ডলার) ঋণ দেবে। কমার্শিয়াল ব্যাংকগুলো দেশটির অভ্যন্তরীণ প্রতিষ্ঠানগুলোকে এখান থেকে কম সুদে ঋণ দেবে। এতে করে জিরো কোভিড পলিসিতে যেসব কোম্পানি ক্ষতির সম্মুখীন হয়েছে- তা কাটিয়ে ওঠা সহজ হবে।

চীনের সংবাদমাধ্যম জিনহুয়া নিউজ এজেন্সির খবরে জানা গেছে, সাধারণত কোম্পানিগুলোর অবকাঠামোগত উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে এ ঋণ দেয়া হবে। প্রদত্ত ঋণের সুদের হার ৩ দশমিক ২ শতাংশের বেশি নির্ধারণ করা যাবে না বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
 

কেন্দ্রীয় ব্যাংক মূলত ‘রিলেন্ডিং’ ব্যবস্থার মাধ্যমে এক বছরের জন্য এ ঋণ স্থানীয় কমার্শিয়াল ব্যাংকগুলোকে সরবরাহ করবে। অবস্থার ভিত্তিতে বছরে দুবার ঋণের পরিমাণ পুনর্বিবেচনার সুযোগ রাখা হয়েছে। এ ছাড়াও ঋণ গ্রহীতা কোম্পানিগুলোকে যাতে সুদের বোঝা বইতে না হয়, এজন্য তাদের ভর্তুকির ব্যবস্থাও করেছে কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন: চীনের বৃহত্তম গ্যাস সরবরাহকারী হয়ে উঠবে রাশিয়া: গ্যাজপ্রম

ঋণ সুবিধার পাশাপাশি ছোট কোম্পানিগুলোকে চলতি মাস থেকে পরবর্তী চার মাস পর্যন্ত কোনো ধরনের কর দিতে হবে না বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। এতে করে ৪৪০ বিলিয়ন ইউয়ান সমমূল্যের কর বিরতি নিতে হচ্ছে সরকারকে- এমনটাই জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!