বাংলাদেশ

অসহায় শীতার্ত মানুষের সহায় দুরন্ত-৯৯ ফাউন্ডেশন

<![CDATA[

শীতে কাঁপছে দেশ। সবচেয়ে বেশি নাকাল দেশের উত্তরাঞ্চল। উত্তরের জেলাগুলোর মধ্যে গাইবান্ধায় হত দরিদ্র্যের সংখ্যা বেশি। অন্যসব দুর্যোগের মতো শীতেও বেশি কাবু হয়েছেন নিম্নআয়ের এ জেলা শহরের মানুষগুলোই।

তাই অসহায় ও দুস্থ মানুষকে উষ্ণতা দিতে তাদের পাশে দাঁড়িয়েছে দুরন্ত-৯৯ ফাউন্ডেশন। সামাজিক দায়বদ্ধতা থেকে গাইবান্ধার গৃহহীন ও অবহেলিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী অলাভজনক এ সংগঠনটি।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা নিম্ন আয়ের মানুষের হাতে তুলে দেয়া হয় শীতবস্ত্র। এদিন অসহায় বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়েও পৌঁছে দেয়া হয় অপেক্ষাকৃত উন্নত মানের কম্বল।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

এর আগে শুক্রবার (১৩ জানুয়ারি) প্রথম দিনের কর্মসূচিতে গাইবান্ধা শহরের গৃহহীন ও ভবঘুরে মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। রাতে ঘুরে ঘুরে শহরের রাস্তাঘাট, রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে অবস্থানরত মানুষকে উষ্ণ শীতবস্ত্র পৌঁছে দেন ফাউন্ডেশনের সদস্যরা।

আরও পড়ুন: জয়পুরহাটে জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

দুরন্ত-৯৯ ফাউন্ডেশন মূলত গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের এসএসসি ব্যাচ-৯৯-এর শিক্ষার্থীদের একটি অলাভজনক সংগঠন। বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে ২০২২ সালে দুরন্ত-৯৯ ফাউন্ডেশনের জন্ম। নিজেদের মধ্যে চাঁদা তুলে স্বেচ্ছাশ্রমে সামাজিক বিভিন্ন সেবামূলক কাজে নিয়োজিত আছে ফাউন্ডেশনের সদস্যরা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!