বিনোদন

অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান, জুয়ার আসরে আটক ২

<![CDATA[

অসামাজিক কার্যকলাপ রোধে সিরাজগঞ্জে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ফুলকোচা এলাকার একটি বাগান থেকে তাদের আটক করা হয়।

আটক বাবুল শেখ (৪৩) জেলার সদর উপজেলার ফুলকোচা গ্রামের মৃত আবদুল রহমানের ছেলে ও আল আমিন (২৮) শেখ একই এলাকার আবদুস সামাদের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জুলহাজ উদ্দীন জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ফুলকোচা এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল।

আরও পড়ুন: আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ৯ তরুণ-তরুণী গ্রেফতার

এ সময় গ্রামের একটি বাগানে গোপনে জুয়া খেলা অবস্থায় জুয়াড়ি বাবলু শেখ ও আল আমিন শেখকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ১৫ হাজার ৬০০ টাকাসহ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম।

জেলায় অসামাজিক কার্যকলাপ রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!