আইএলটিতে হেরেই চলেছে শাহরুখের দল
<![CDATA[
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টতে (আইএলটি ২০) ভালো যাচ্ছে না বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল আবুধাবি নাইটরাইডার্সের। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে আন্দ্রে রাসেল-সুনিল নারিনরা একটি ম্যাচেও জিতেনি। একমাত্র পয়েন্ট এসেছে বৃষ্টির বদৌলতে।
রোববার (২৯ জানুয়ারি) দুবাইয়ে নিজেদের সপ্তম ম্যাচে আবুধাবি হারে শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে। আগে ব্যাটিং করে আবুধাবি ৪ উইকেটে ১৪৯ রান করে। রান তাড়া করতে নেমে ১৮ বল হাতে রেখে জয় নিশ্চিত করে শারজাহ।
আরও পড়ুন: টাইগার শিবিরে বড়সড় রদবদলের আভাস, পরিকল্পনায় বিশ্বকাপ
৩৯ বলে সর্বোচ্চ ৫৬ রান করেন রহমানুল্লাহ গুরবাজ। মোহাম্মদ নবি ১৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
এ ছাড়া টম কোহলার ১৭, অ্যাডাম হোস ১৫ রান করেন। গুরবাজ ম্যাচসেরার পুরস্কার পান। আবুধাবির হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন লাহিরু কুমারা।
এর আগে পল স্টার্লিংয়ের ৫৫ রানে ভর করে শারজাহকে দেড়শ রানের লক্ষ্য দেয় পল স্টার্লিং। আন্দ্রে রাসেল ৩৩ ও চারিথ আসালাংকা ২১ রান করেন। শারজাহর হয়ে পল ওয়াল্টার নেন সর্বোচ্চ ২ উইকেট।
]]>




