আজকের নির্বাচনে কোনো অনিয়ম ধরা পড়েনি: সিইসি
<![CDATA[
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আজকের স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের ভোটে নির্বাচন কমিশনের (ইসি) চোখে কোনো অনিয়ম ধরা পড়েনি। এখন পর্যন্ত নিয়ম অনুসরণ করেই সবাই ভোট দিচ্ছেন।
বুধবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৌর ভোট উপলক্ষে সিসি টিভি মনিটরিং সেলে পর্যবেক্ষণের সময় তিনি এ কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা সকাল থেকে সিসি ক্যামেরার মাধ্যমে যে পর্যবেক্ষণটা করছি, আমাদের চোখে কোনো অনিয়ম ধরা পড়েনি। সুশৃঙ্খলভাবে ভোটারদেরকে ভোটকেন্দ্রের বাইরে এবং ভেতরে অপেক্ষা করতে দেখছি। কেন্দ্রের ভেতরে ভোটকক্ষে নিয়মানুবর্তিতা অনুসরণ করেই সবাই ভোট দিচ্ছেন।
আরও পড়ুন: ভোটকেন্দ্রে-সিসি-ক্যামেরা-বসানোর-ব্যাখ্যা-দিল-ইসি
সিইসি বলেন, আজকে চারটি পৌরসভায় নির্বাচন হচ্ছে। এগুলোই আমরা সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করছি। সাত উপজেলাতে নির্বাচনগুলো ভিডিওকলের মাধ্যমে যোগাযোগ রাখছি। মোবাইল ফোনের মাধ্যমে ছবিও দেখছি। এখন পর্যন্ত খবর পাচ্ছি নির্বাচন বেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে।
গাইবান্ধা-৫ উপনির্বাচনের তদন্ত রিপোর্ট সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তদন্ত রিপোর্ট হাতে পেয়েছি, এটা সত্য। রিপোর্ট নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হইনি, আমরা বসতে পারিনি। তদন্ত রিপোর্ট সম্পর্কে আপনাদেরকে যথাসময়ে জানিয়ে দেয়া হবে।
]]>




