আজ গানের দিনে গাইবেন নাঈম মাহমুদ
<![CDATA[
নজরুল সংগীতে জাতীয় পুরস্কার ও ‘চ্যানেল আই নেসক্যাফে গেট সেট রক’ প্রতিয়োগিতায় দ্বিতীয় রানার্স আপ শিল্পী নাঈম মাহমুদ খান। এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের নিয়মিত সাপ্তাহিক আয়োজন ‘আজ গানের দিনে’ গােইবেন তিনি।
আয়োজনের ২৮তম পর্ব সরাসরি সম্প্রচারিত হবে রোববার (২৯ জানুয়ারি) রাত ১০টায় এনিগমা টিভিতে। আজ গানের দিন উপভোগ করা যাবে এনিগমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটেও।
অনেক বছর ধরে গান গাইছেন শিল্পী নাঈম মাহমুদ খান। ইতোমধ্যে অনেক সমৃদ্ধ তার নিজের গানের জগত। শিল্পীর উল্লেখযোগ্য মৌলিক মিক্স অ্যালবামের মধ্যে রয়েছে প্রতিবাদ, মেলা, হাতিয়ার। বর্তমানে নজরুল গীতি ও শাস্ত্রীয় সংগীতে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে কাজ করছেন।
কর্মজীবনে লিংক থ্রি টেকনোলজিস লিমিটেডের এনওসি টিমের ইঞ্জিনিয়ার নাঈম সংগীতের পাশাপাশি নাটক ও প্লেব্যাকও করছেন নিয়মিত।
]]>




