বিনোদন

আজ থেকে নতুন সূচিতে অফিস

<![CDATA[

সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত চলবে।

গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে নতুন এই সময়সূচির কথা জানান।

তিনি জানান, বেসরকারি অফিস, ব্যাংক-বীমা ও আদালতের সময়সূচি তারা নির্ধারণ করবে।

নতুন এই সময়সূচি নির্ধারণ করে গত ১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

আরও পড়ুন: ১৫ নভেম্বর থেকে সরকারি অফিসের নতুন সময়সূচি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মশিউর রহমান তালুকদার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ৯টা থেকে ৪টা নির্ধারণ করিল। পুনরাদেশ জারি না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

এর আগে, বিদ্যুৎ সাশ্রয়ে গত ২৪ আগস্ট থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করা হয়। যা সোমবার (১৪ নভেম্বর) পর্যন্ত চলমান ছিল।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!