বিনোদন

আড়াই মাসেও খোঁজ মেলেনি ৫৫ তরুণের, হুমকি বলছে র‍্যাব

<![CDATA[

কথিত হিজরতের উদ্দেশ্যে ঘরছাড়া ৫৫ তরুণের খোঁজ মেলেনি আড়াই মাসেও। তাদের সন্ধানে পাহাড়ি এলাকাসহ বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে জানিয়ে র‌্যাব বলছে, দেশে এবং দেশের বাইরে চাকরি হয়েছে এমন মিথ্যা তথ্য দিয়ে বাড়ি থেকে বের হয়েছেন তারা। আত্মগোপনে যাওয়া অনেকেই জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে বলে ধারণা র‌্যাবের।

৬ অক্টোবর থেকে ৪ নভেম্বর এই ৩২ দিনে পার্বত্য অঞ্চলে চারটি অভিযান পরিচালনা করে র‌্যাব। উদ্দেশ্য কথিত হিজরতের উদ্দেশ্যে ঘরছাড়া কিশোর তরুণদের সন্ধান। এসব অভিযানে কুমিল্লা থেকে আত্মগোপনে যাওয়া কয়েকজন তরুণসহ গ্রেফতার করা হয় ২৬ জনকে।

১০ অক্টোবর ৩৮ জনের একটি তালিকা প্রকাশ করে র‌্যাব, যারা কথিত হিজরতের উদ্দেশ্যেই বাড়ি থেকে বের হয়ে গেছে। ২১ অক্টোবর আরও ১৭ জনের তালিকা দেয়া হয়। মোট নিখোঁজের সংখ্যা দাঁড়ায় ৫৫। এদের মধ্যে কোন জেলা থেকে কতজন নিখোঁজ–নাম-ঠিকানসহ সেই তালিকাও প্রকাশ করা হয়।

এ বিষয়ে বুধবার (৯ নভেম্বর) দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, এই ৫৫ কিশোর-তরুণের এখনও কোনো সন্ধান পায়নি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। পরিবারকে মিথ্যা বলে তারা বাড়িছাড়া হয়েছে। এটি তাদের একটি কৌশল।

তিনি আরও বলেন, ‘বাড়িছাড়া ৫৫ তরুণ একসঙ্গে থাকার কথা নয়, তারা বিভিন্ন ক্যাম্পে অবস্থান করার কথা। আমাদের অভিযান টের পেয়ে হয়তো তারা দুটি ক্যাম্প থেকে আত্মগোপনে চলে যায়। তাদের খুঁজে বের না করা পর্যন্ত হুমকি।’

আরও পড়ুন: জঙ্গিদের গোপন কার্যক্রম নিয়ে নতুন তথ্য দিল র‌্যাব

গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারী তরুণরাও নিরুদ্দেশ ছিল। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর আগেই গোয়েন্দাদের দায়িত্ব তাদের খুঁজে বের করা।

নতুন তিন জঙ্গি গ্রেফতার

কমান্ডার মঈন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র‍্যাব সদর দফতর গোয়েন্দা শাখা ও র‍্যাব-১১-এর অভিযানে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র তিনি সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন: অর্থ সরবরাহকারী আব্দুল হাদি ওরফে সুমন ওরফে জন (৪০), আবু সাঈদ ওরফে শের মোহাম্মদ (৩২) ও দাওয়াতি কার্যক্রমে জড়িত মো. রনি মিয়া (২৯)। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় তিনটি উগ্রবাদী বই, নয়টি লিফলেট ও দুটি ব্যাগ।

তিনি বলেন, নারায়ণগঞ্জ থেকে আবু বক্কর ওরফে রিয়াসাদ রাইয়ান নামে এক তরুণ গত মার্চে নিরুদ্দেশ হয়। তার পরিবার সংশ্লিষ্ট থানায় একটি জিডি করে। এরই মধ্যে প্রকাশিত নিরুদ্দেশ ৫৫ জনের তালিকায় আবু বক্করের নাম রয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!