বাংলাদেশ

আবারও হ্যাটট্রিক করলেন দোদুল

<![CDATA[

বাংলাদেশের খ্যাতিমান নির্মাতা, প্রযোজক ও অভিনেতা সাজ্জাদ হোসেন দোদুল আবারও পুরস্কার প্রাপ্তিতে হ্যাটট্রিক করলেন।

এবার সাজ্জাদ হোসেন দোদুল ‘মহব্বত বেপারী’ নাটকের জন্য শ্রেষ্ঠ পরিচালক, জনপ্রিয় ধারাবাহিক ‘মুসা’র জন্য শ্রেষ্ঠ নাট্যকার ও খল অভিনেতা বিভাগে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-বিসিআরএ থেকে  ‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২২’ অর্জন করেছেন। চলচ্চিত্র, টিভি, সংগীত এবং মঞ্চ তারকাদের নিয়ে সেরার ভিত্তিতে এ পুরস্কার দেয়া হয়।

শুক্রবার (২৩ ডিসেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির হাত থেকে এ পুরস্কার নেন তিনি।

আরও পড়ুন: নির্মাতার বিরুদ্ধে নায়ক-নায়িকার ‘গুরুতর’ অভিযোগ

পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত কণ্ঠে দোদুল বলেন, অল্প কয়েক দিনের ব্যবধানে আবারও পুরস্কার অর্জনে হ্যাটট্রিক করেছি। ভেবে খুবই আনন্দ লাগছে। কাজের সব স্বীকৃতি এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ও উৎসাহ দেয়।

এর আগে গত ১৫ ডিসেম্বর টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রাব) অ্যাওয়ার্ড ২০২২ নাটক বিভাগে জনপ্রিয় ধারাবাহিক ‘মুসা’র জন্য শ্রেষ্ঠ নাটক, শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন সাজ্জাদ হোসেন দোদুল।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!