আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় অবাক করা খরচ
<![CDATA[
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যয় ১৬৬ কোটি ইয়েন নির্ধারণ করা হয়েছে। এই ব্যয় ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে করা ব্যয়ের চেয়েও বেশি দাবি করা হচ্ছে। যদিও রানির শেষকৃত্যে প্রকৃত ব্যয় কত তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। তবে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মিররের এক প্রতিবেদন বলা হয়েছে, রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় ৮০ লাখ পাউন্ড বা ১৩০ কোটি ইয়েন খরচ হয়েছে।
এই রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া আগামী মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় খরচ বেশি হওয়া নিয়ে জাপানিরা প্রশ্ন তুলেছেন।
স্থানীয় সংবাদ সংস্থা কিয়োদো পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৭০ শতাংশ বলেছেন, সরকার আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় অনেক বেশি খরচ করছে।
ধারণা করা হচ্ছে, এই বরাদ্দের অর্ধেকই নিরাপত্তার পেছনে ব্যয় হবে। এছাড়া এক-তৃতীয়াংশ ব্যয় হবে বিদেশি অতিথিদের অভ্যর্থনায়। আন্তর্জাতিক অঙ্গনের প্রায় ৭০০ অতিথি আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন। অতিথিদের তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
আরও পড়ুন: জাপানের মধ্যাঞ্চলে টাইফুনের আঘাত, নিহত ২
শিনজো আবে জাপানের দ্বিতীয় প্রধানমন্ত্রী যার অন্ত্যেষ্টিক্রিয়া রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। গত ৮ জুলাই জাপানের নারা শহরে নির্বাচনী প্রচার চালানোর সময় এক বন্দুকধারীর অতর্কিত হামলায় নিহত হন তিনি। এ সময় তার বয়স হয়েছিল ৬৭ বছর।
]]>




