আরেকটি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ
<![CDATA[
ক্রিকেটে ২০১১ সালে যৌথভাবে এবং ২০১৪ সালে এককভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। এবার আবার আরেকটি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। তবে এটি ক্রিকেট অথবা ফুটবল বিশ্বকাপ নয়, এটি রোলার স্কেটিং বিশ্বকাপ।
এর আগে ২০১৭ সালে রোলার স্কেটিং বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। তার ছয় বছর পর আবারো রোলার স্কেটিং বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপটি৷
গত আসরে ৩৯টি দেশ অংশ নিয়েছিলও। তবে এবার এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০-এ। পুরুষ ও নারী দুই বিভাগে অনুষ্ঠিত হবে খেলা। দেশের সংখ্যা বাড়ায় খেলোয়াড় সংখ্যাও আগের চেয়ে বাড়বে কয়েকশ। এবার তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। রোলার স্কেটিংয়ের পাশে হ্যান্ডবল স্টেডিয়াম ও মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামেও খেলা হবে৷
আরও পড়ুন: গ্লোবাল ইস্পোর্টস গেমসে অংশ নিতে তুরস্ক যাচ্ছে মেধারা
আগামী মাসের ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন হওয়ায় রোলার স্কেটিং কমপ্লেক্স ভিন্নতা পাবে। এ কমপ্লেক্সে হবে শেখ রাসেলের জন্য জাদুঘর। এক পাশে থাকবে ডরমেটরি এবং পার্কিং ব্যবস্থা। এছাড়াও প্রধানমন্ত্রী উপস্থিত থেকে তা উদ্বোধন করবেন।
]]>




