আর্জেন্টিনার জয়ে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশিদের উল্লাস
<![CDATA[
লাতিন আমেরিকার জায়ান্ট আর্জেন্টিনার জয়ে আনন্দ-উল্লাস করেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের প্রবাসী বংলাদেশিরাও।
বাংলাদেশে যখন গভীর রাতের নীরবতা ভেঙে বিজয় আনন্দে ফেটে পড়েন আর্জেন্টাইন সমর্থকরা। ঠিক সে সময়ে দুপুরের ব্যস্ততার মাঝেও সব কাজ ফেলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসেও বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন মেসিভক্তরা।
শহরের বাংলাবাজার মিলনায়তনে আর্জেন্টিনার সেমিতে ওঠার লড়াই দেখতে জড়ো হন প্রবাসী বাংলাদেশিরা। রেফারির শেষ বাঁশির ঠিক আগমুহূর্তে ফ্রিকিক থেকে নেদারল্যান্ডসের মধ্যমনি উইঘোর্স্ট গোল করে সমতা ফেরালে হৃদস্পন্দন বেড়ে যায় আর্জেন্টিনার সমর্থকদের।
আরও পড়ুন: সেমিতে ওঠার লড়াইয়ে ফ্রান্সের ইংলিশ পরীক্ষা
শেষ পর্যন্ত নাটকীয় এ ম্যাচে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৪-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলে আলবিসেলেস্তেদের জয়গানে মুখর হয়ে ওঠেন আর্জেন্টাইন সমর্থকরা।
আরও পড়ুন: আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া সেমিফাইনাল কখন কীভাবে দেখবেন
এবার সেমিফাইনালে মেসিদের প্রতিপক্ষ কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারানো ইউরোপের জায়ান্ট ক্রোয়েশিয়া। লুসাইল স্টেডিয়ামে ফাইনালে যাওয়ার লড়াইয়ে তারা মাঠে নামবে বাংলাদেশ সময় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত ১টায়।
]]>




