আহত ইমরান হাশমি, গুঞ্জন নাকি সত্যি?
<![CDATA[
বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। জানা গেছে, বর্তমানে কাশ্মীরে তার ‘গ্রাউন্ড জিরো’ সিনেমার শুটিং করছেন। আর এদিকে গুঞ্জন উঠেছে, কাশ্মীরে হামলার শিকার হয়েছেন হাশমি।
স্থানীয় একটি মার্কেটের কাছে তাকে পাথর ছোড়া হয়েছে। যে ঘটনায় এ অভিনেতা আহত হয়েছেন। এ ব্যাপারে থানায় অভিযোগও নাকি করা হয়েছে। এমন ঘটনা স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন অভিনেতা নিজেই।
আরও পড়ুন: তাকে হারিয়ে বাকরুদ্ধ ইমরান হাশমি
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) মাইক্রোব্লগিং সাইট টুইটারে গুঞ্জনটি উড়িয়ে দিয়েছেন ইমরান হাশমি। টুইটে তিনি লিখেছেন, ‘কাশ্মীরের মানুষ খুবই ভালো ও আন্তরিক। শ্রীনগর ও পাহালগামে শুটিং করা খুবই আনন্দের। পাথর ছুড়ে আমাকে আহত করার খবর সত্য নয়।’
আরও পড়ুন: নার্গিস ফাখরির কাছে হেরে গেলেন ইমরান হাশমি
জানা গেছে, ‘গ্রাউন্ড জিরো’ সিনেমায় একজন আর্মি অফিসারের ভূমিকায় অভিনয় করছেন ইমরান হাশমি। এতে আরও অভিনয় করছেন সাই তামহাঙ্কার, জয়া হুসাইন প্রমুখ। সিনেমাটি পরিচালনা করছেন তেজাস দিওস্কার। ‘গ্রাউন্ড জিরো’ সিনেমাটি ছাড়াও ‘টাইগার থ্রি’, ‘সেলফি’ সিনেমায় ইমরান হাশমিকে দেখা যাবে।
]]>




