খেলা

আ.লীগের উন্নয়নের ধারা প্রতিহতের চেষ্টা জনগণই রুখে দেবে: পরিকল্পনামন্ত্রী

<![CDATA[

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নির্বাচন সাংবিধানিকভাবেই হবে। তারিখ দেয়ার অধিকার শুধু নির্বাচন কমিশনের। সবকিছুই সাংবিধানিকভাবে সময়ে করার বিধান আছে। তাই আওয়ামী লীগের উন্নয়নের ধারা প্রতিহতের চেষ্টা করা হলে জনগণই রুখে দেবে।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কবে নির্বাচন হবে বা না হবে, সে বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেয়ার অধিকার নির্বাচন কমিশনের। আমরা সরকারে আছি, আমরাও নির্বাচন কমিশনের নির্দেশাবলী মানতে বাধ্য। সুতরাং কে বলল যে অমুক তারিখে এটি হবে, সেটি হবে এগুলো নিছক রাজনৈতিক বক্তব্য। হয়তো কাউকে খুশি করার জন্য বলেছেন। সেটি তাদের ব্যাপার। আওয়ামী লীগ যেভাবে গত কয়েক বছরে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে সেটি প্রতিহত করা কারও জন্যই মঙ্গল হবে না।

তিনি আরও বলেন, জনগণও এ ধরণের চেষ্টা বাস্তবায়িত হতে দেবে না। তারাই সেটি রুখে দেবে।

প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খানের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী ও পৌর মেয়র আতাউর রহমান সেলিম প্রমুখ।

আরও পড়ুন: দেশে ডলারের সংকট নেই, তবে টাকা কিছুটা কমেছে: পরিকল্পনামন্ত্রী

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও মো. ফজলুর রহমান।

পরে মন্ত্রী পৌরসভা মাঠে নাগরিক সমাবেশে বক্তব্য দেন। এতে  হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী প্রমুখ।

দুপুরে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তা ও রাজনীতিকদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক ইশরাত জাহান।

এর আগে দুপুরে লাখাই উপজেলা চত্বরে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!