আ.লীগের জাতীয় কাউন্সিলের অর্থ উপ-কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত
<![CDATA[
আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত অর্থ উপ-কমিটির আহ্বানে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অর্থ উপ-কমিটির আহ্বায়ক কাজী জাফর উল্লাহর সভাপতিত্বে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. মশিউর রহমান, কাজী আকরাম উদ্দিন আহমেদ, দলের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, লে.কর্নেল (অব) মোহাম্মদ ফারুক খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য এবি এম রিয়াজুল কবির কাওছার, আনিসুর রহমান, সাহাবুদ্দিন ফরাজী।
আরও পড়ুন: এইট পাস, মেট্রিক ফেল দিয়ে দেশ চললে উন্নয়ন হয় না: প্রধানমন্ত্রী
এছাড়াও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং অর্থ উপ-কমিটির সদস্য জাফরুল শাহরিয়ার জুয়েল প্রমুখ।
অর্থ উপ-কমিটির সদস্য সচিব এসএম আশিকুর রহমান সমন্বয় সভায়টি সঞ্চালনা করেন।
]]>




