খেলা
আ. লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা বিকালে
<![CDATA[
আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি নির্বাচনে মনোনয়ন বোর্ডের সভা রোববার (২৭ নভেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।
শনিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: ছাত্রলীগের সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন বোর্ডের সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
]]>




