ইইউর বাধা সত্ত্বেও রুশদের ভিসা দেবে হাঙ্গেরি
<![CDATA[
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রুশ নাগরিকদের ভিসা দেবে হাঙ্গেরি। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজারিও বলেছেন, ইইউর পক্ষ থেকে ভিসা প্রক্রিয়া কঠিন করার পরও তার দেশ রুশদের ভিসা দেয়া অব্যাহত রাখবে।
রাশিয়ার বার্তা সংস্থার তাসের সঙ্গে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।
সিজারিও বলেন, রাশিয়ার নাগরিকদের জন্য সম্প্রতি ভিসা সুবিধা বাতিল করার জন্য ইউরোপীয় ইউনিয়ন যে পদক্ষেপ নিয়েছে তার অর্থ এই নয় যে, রুশ নাগরিকরা ভিসা পাবে না। তারা ভিসা পাবে তবে প্রক্রিয়াটা একটু জটিল হয়েছে এবং ভিসা পেতে কিছুটা দেরি হতে পারে।
তিনি জোরালোভাবে বলেন, হাঙ্গেরি রুশ নাগরিকদের জন্য ভিসা ইস্যু করার প্রক্রিয়া অব্যাহত রাখবে।
এ দিকে একইদিন ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানান, তারা রাশিয়ার জন্য ভিসা বন্ধ করে দেবে।
আরও পড়ুন: যুদ্ধে না গেলে কঠোর শাস্তি, ঘোষণা পুতিনের
ইউক্রেনে রুশ অভিযানের সাত মাস পেরিয়েছে। এখনো যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। দু-পক্ষের মধ্যে প্রতিদিনের মতো হামলা, পাল্টা হামলা অব্যাহত রয়েছে।
এ অভিযানের জেরে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞায় ভুগছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে যুদ্ধ থামাবেন–সেই সম্ভাবনাও নেই। অন্যদিকে ইউক্রেন পশ্চিমা শক্তি ও সমর্থনে রয়েছে।
]]>




