খেলা

ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় ভেটো হাঙ্গেরির

<![CDATA[

ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের একটি আর্থিক সহযোগিতা প্যাকেজে ভেটো দিয়েছে হাঙ্গেরি। এই প্যাকেজের আওতায় ১৮ বিলিয়ন ইউরো অর্থাৎ ১ কোটি ৮৮ লাখ ডলার পাওয়ার কথা ছিল ইউক্রেনের। এই ভেটোর ফলে ইইউ সদস্য রাষ্ট্রগুলোকে একটি জটিল প্রযুক্তিগত পরিকল্পনা প্রণয়ন করতে হবে, যাতে করে নতুন বছরে ইউক্রেনে সহযোগিতা প্রদান অব্যাহত থাকে। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল ইকনোমিক অ্যান্ড ফিন্যান্সিয়াল কমিটির চেয়ারম্যান টুমাস সারেনহেইমো বলেন, শেষ পর্যন্ত ইউক্রেনে দ্রুত সহযোগিতা পাঠানোর পদ্ধতির বিষয়ে একমত হওয়া গেছে। এতে যেভাবে ইইউ নিজেদের তহবিল ব্যবস্থাপনা করে তাতে মৌলিক পরিবর্তন আসছে না। আমি সমঝোতা বললেও বাস্তবে এটি ছিল মাইনাস ওয়ান।

ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ মনে করছে, হাঙ্গেরির এই কৌশল মূলত নিজেদের নিয়মিত তহবিল এবং মহামারি পুনরুদ্ধার কর্মসূচির জন্য ব্লকের কাছ থেকে অর্থ ছাড় নিশ্চিত করা।

আরও পড়ুন: বায়ুদূষণ রোধে শক্ত পদক্ষেপের পথে ইউরোপীয় ইউনিয়ন

অর্থ ছাড়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ১৯ ডিসেম্বর পর্যন্ত সময় পাচ্ছে ইইউ’র ২৭টি দেশ। আগামী সপ্তাহে দুই দিনের সম্মেলনে বসছেন ইউনিয়নের নেতারা। এতে করে ধারণা করা হচ্ছে, বিষয়টি আরও কিছু দিন ঝুলে থাকবে।

এর আগে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের বিরাগভাজন হয়েছিলেন। কেননা ইউক্রেনে সামরিক হামলার পর রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার সমালোচনা করেছিলেন তিনি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!