ইউক্রেনে শরৎকালে যে কারণে কঠিন হতে পারে যুদ্ধ
<![CDATA[
ইউক্রেনের জেনারেল স্টাফের সাবেক অপারেশন অফিসার রিজার্ভিস্ট কর্নেল ওলেহ ঝদানভ বলেছেন, ‘বসন্ত এবং শরৎকাল হল যুদ্ধের জন্য সবচেয়ে কঠিন সময়। এ সময়ে বৃষ্টির কারণে পিচ্ছিল রাস্তাগুলো দিয়ে চলাচল করতে সৈন্যদের যথেষ্ট বেগ পেতে হয়। তারা পিছলে পড়ে যায় এবং কখনও কখনও হাড়ও ভেঙে যায়।’
ঝদানভ বলেন, ‘তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে লড়াইয়ের তীব্রতাও কমে যায়। রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়লে যুদ্ধ তখন কৌশলগত হয়ে যায়।’
লুহানস্ক প্রদেশের ইউক্রেনীয় ইউনিট কমান্ডার অ্যান্ড্রি বলেছেন, বৃষ্টি ফোঁটা শরীরের প্রতিটি অংশে সূঁচের মতো অনুভব হবে। পঞ্চ পোষাক তখন সবচেয়ে মূল্যবান হয়ে উঠে।
তিনি বলেন, সৈন্যদের জন্য অন্যান্য প্রয়োজনীয় জিনিস হল একটি পানি-প্রতিরোধী স্লিপিং ব্যাগ, ভালো তাপীয় অন্তর্বাস এবং স্যানিটারি তোয়ালে।
গত অক্টোবরে ইউক্রেনে অনেক বৃষ্টি হয়েছিল। ঠান্ডার কারণে সৃষ্ট ইনফ্লুয়েঞ্জা এবং অন্যান্য অসুস্থতায় বেশ কয়েকজন সৈন্যকে সরিয়ে নেওয়া হয়েছিল। কয়েকদিন ধরে আন্দ্রি জ্বরে ভুগছিল এবং তার কিডনি ব্যাথা করছিল। শেষ পর্যন্ত তার কমান্ডার তাকে সরিয়ে দেয়। চিকিৎসকরা তাকে হাসপাতালে যেতে বলে। তার আশা উষ্ণ এবং শুষ্ক অবস্থায় কয়েক রাতের ঘুম তাকে আবার যুদ্ধে নিয়ে যেতে পারে।
দক্ষিণে খেরসন অঞ্চলের একটি মেডিকেল ব্রিগেডের কমান্ডার অ্যান্ড্রি জোলোব বলেছেন, শরৎ হল অসুস্থতার জন্য বছরের সবচেয়ে খারাপ সময়। তার সেক্টরের ২ হাজার সৈন্যের মধ্যে জ্বর, ইনফ্লুয়েঞ্জা, টনসিলাইটিস এবং কানের সংক্রমণ নিয়ে দিনে দুই বা তিনজনকে সরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে নৌ ড্রোন বহর তৈরির উদ্যোগ ইউক্রেনের
জোলোব বলেন, কাদা মাটি দিয়ে আহতদের সরিয়ে নেওয়ার সময় দুঃস্বপ্ন করে তোলে। গত সপ্তাহে একটি অ্যাম্বুলেন্স নদীতে পড়ে যায় ( যদিও কেউ আহত হয়নি)। একজন আহত সৈন্যকে সরিয়ে নেওয়ার জন্য যদি চার বা পাঁচ বা ছয় ঘন্টা অপেক্ষা করতে হয়, তবে সামান্য ক্ষত বড় সমস্যা হতে পারে।
কর্নেল ঝদানভ বলেছেন, ‘শরৎকালে গাছের পাতা পড়ে গেলে শত্রুকে দূর থেকে দেখা এবং তাকে আরও কাছ থেকে পর্যবেক্ষণ করা সম্ভব। যুদ্ধ দীর্ঘ দূরত্বে পরিচালিত হয়, কামানের ওপর বেশি নির্ভর করতে হয়।’
খারাপ আবহাওয়া সত্ত্বেও ইউক্রেনীয় যোদ্ধাদের মনোবল ভালো রয়েছে। ইউক্রেনীয় সামনের সারির সৈন্যদের প্রতিদিন গরম খাবার সরবরাহ করা হয়।
আরও পড়ুন: অবশেষে খেরসনে উড়ছে ইউক্রেনের পতাকা
প্রত্যেক ঋতুর সুবিধা এবং অসুবিধা আছে। ইউনিট কমান্ডার অ্যান্ড্রি বলেছেন, কাদাও এমনকি সহায়ক হতে পারে: ‘শরতে আপনার অস্ত্রটি স্পষ্টতই নোংরা থাকে যেটি আপনি প্রতিদিন পরিষ্কার করেন।
কর্নেল ঝদানভ বলেছেন, ‘আমি সবসময় বলি শীতকালে যুদ্ধ করা অনেক সুবিধা। একজন সৈনিক যখন গরম পোশাক পরে সে ঠান্ডায় যুদ্ধ করবে; মাটি শুকনো এবং শক্ত হলে সে আরাম বোধ করবে। তারপর শত্রুর বিরুদ্ধে তীব্রভাবে লড়াই করার প্রবণতা থাকবে।’
]]>




