বাংলাদেশ

ইতালিতে ৫৯ শতাংশ বাড়ানো হয়েছে গ্যাস ও বিদ্যুতের দাম

<![CDATA[

ক্ষমতা গ্রহণের আগেই নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করল ইতালির নতুন সরকার। সরকার গঠনের আগেই ইতালিতে ৫৯ শতাংশ করে বাড়ানো হয়েছে গ্যাস ও বিদ্যুতের দাম। যদিও নির্বাচনের আগে গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল ইতালির নতুন জোট সরকার। রুশ কোম্পানি গ্যাজপ্রম ইতালিতে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা পরপরই দাম বাড়নোর ঘোষণা দেয়া হলো।

করোনা বিপর্যয়ের পর ইতালিতে হঠাৎ করে বিদ্যুতের দাম বাড়ানো হয় ৫০ শতাংশ। এ ছাড়া ৪০ শতাংশ বাড়ানো হয় গ্যাসের দাম। এবারের নির্বাচনে বিষয়টিকে এজেন্ডা হিসেবে নেয় মধ্যডানপন্থি জোট।

নির্বাচনী প্রচারণায় গ্যাস-বিদ্যুতের দাম কমানোর প্রতিশ্রুতি দেয় তারা। তবে সরকার গঠনেই আগেই সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে জোটটি। সরকার গঠনের আগেই ইতালিতে আরেক দফা বাড়ানো হলো গ্যাস ও বিদ্যুতের দাম। রুশ কোম্পানি গ্যাজপ্রম ইতালিতে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণার পর নতুন করে গ্যাস ও বিদ্যুতের দাম ৫৯ শতাংশ করে বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে। এতে চরম দুশ্চিন্তায় নিম্নআয়ের মানুষ।

আরও পড়ুন: ইতালিতে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া

একজন প্রবাসী বাংলাদেশি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য সহনীয় পর্যায়ে না এলে আমাদের জীবনযাপন অত্যন্ত কষ্টের হয়ে যাবে।

আরেক প্রবাসী বলেন, বর্তমানে ইতালির পরিস্থিতি অনুযায়ী ৫৯ শতাংশ করে বাড়ানো হয়েছে গ্যাস ও বিদ্যুতের দাম। এতে আমরা চরমভাবে আতঙ্কিত। আরেকজন বলেন, আমরা যারা এখানে আছি, আমাদের বেতন কিন্তু বাড়ে নাই। সে ক্ষেত্রে আমাদের একটু কষ্ট হবে।

এমনিতেই মধ্য ডানপন্থিদের সরকার গঠনের কারণে নানা শঙ্কায় রয়েছেন প্রবাসী বাংলাদেশিসহ দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীরা। এর মধ্যে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর খবরে যেন আরও বেকায়দায় পড়লেন প্রবাসীরা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!