বাংলাদেশ

ইতালির নির্বাচন: বুথফেরত জরিপে ডানপন্থীদের জয়

<![CDATA[

ইতালির পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। শুরু হয়েছে ভোট গণনা। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হতে আরও কিছুটা সময় লাগতে পারে। তবে ফুতফেরত জরিপ মতে, নির্বাচনে জয় পেয়েছেন ডানপন্থী জোট।

বিবিবি বলছে, জয় নিশ্চিত হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে কট্টর ডানপন্থী সরকার গঠন করবেন ডানপন্থী জোটের নেত্রী জর্জিয়া মেলোনি। তার সরকার রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে পারে বলে মনে করা হচ্ছে।

রাই বুথফেরত জরিপ বলছে, রোববারের (২৫ সেপ্টেম্বর) নির্বাচনে ৪১ থেকে ৪৫ শতাংশ ভোটে জয়ী হওয়ার পথে রয়েছে মেলোনি’র ব্রাদার্স অব ইতালি পার্টির নেতৃত্বাধীন ডানপন্থী জোট। তিনি প্রতিদ্বন্দ্বী বামপন্থী প্রার্থী এনরিকো লেট্টার চেয়ে অনেক এগিয়ে রয়েছেন। বিরোধী ডেমোক্রেটিক পার্টি ১৮.৩ শতাংশ ভোট পেতে পারে বলে মনে করা হচ্ছে। 

কট্টর রক্ষণশীল ব্রাদার্স অব ইতালি মোট ভোটের ২২ থেকে ২৬ শতাংশ পেতে পারে। এছাড়া জোটের অংশীদার মাত্তিও সালভিনির দল পেতে পারে ৮.৫ থেকে ১২.৫ শতাংশ ভোট। আর সিলভিও বারলুসকোনির ফোরজা ইতালিয়া পেতে পারে ৬ থেকে ৮ শতাংশ। 

আরও পড়ুন: অভিবাসী ইস্যুতে ইতালীয়দের যে নসিহত দিলেন পোপ

এর মধ্যদিয়ে ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি ঘনিষ্ঠ রাজনীতিক ৪৫ বছর বয়সী মেলোনি। সোমবার দিনের শুরুতেই নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

মেলোনির দল মাত্র কয়েক বছরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ২০১৮ সালেও তার দল মাত্র ৪.৫ শতাংশ ভোট পেয়েছিল। রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে স্থানীয় সময় রাত ১১টা পর্যন্ত।

বিবিসির প্রতিবেদন মতে, নির্বাচনে প্রায় পাঁচ কোটি ভোটার ভোট দেয়ার উপযুক্ত ছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে ভোট পড়েছে ৬৩.৮২ শতাংশ। এটা গতবার তথা ২০১৮ সালের নির্বাচনের চেয়ে ১০ শতাংশ কম। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!