ইতিহাসের এই দিনে যা ঘটেছিল
<![CDATA[
সময় গড়ায় নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।
২২ নভেম্বর (মঙ্গলবার) গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩২৬তম (অধিবর্ষে ৩২৭তম) দিন। বছর শেষ হতে আরও ৩৯ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
১২২১ – দ্বিতীয় ফ্রেডরিক জার্মানির রাজা হন।
১৭০৭ – যুবরাজ জন উইলেম ফ্রিসো ফ্রাইসল্যান্ডের ভাইসরয় নিযুক্ত হন।
১৮৫৬ – বিধবা বিবাহ আইনের প্রেক্ষাপটে ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায় এই মর্মে বিজ্ঞপ্তি ছাপা হয় যে, বিধবা বিবাহ করলে বরকে এক হাজার টাকা নগদ পুরস্কার দেয়া হবে।
১৮৫৭ – সিপাহি বিদ্রোহের এক পর্যায়ের ঢাকার লালবাগ দুর্গে সিপাহি ও ইংরেজদের মধ্যে সংঘর্ষ হয়।
১৮৭৭ – টমাস আলফা এডিসন গ্রামোফোন যন্ত্র আবিষ্কার করেন।
১৯১০ – লর্ড হার্ডিঞ্জ ভারতের ভাইসরয় পদে লর্ড মিন্টোর স্থলাভিষিক্ত হন।
১৯২২ – ব্রিটিশ লেবার পার্টি রামসে ম্যাকডোনাল্ডকে নেতা নির্বাচন করে।
১৯২৪ – ইংল্যান্ড মিসরীয়দের সুদান থেকে বেরিয়ে যেতে বলে।
১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে লেবানন স্বাধীনতা লাভ করে।
১৯৬৩ – মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহর সফরের সময় একজন মার্কিন নাগরিকের গুলিতে নিহত হন।
১৯৭৯ – খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিক্তি প্রস্তর স্থাপন করা হয়।
১৯৯০ – ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থেচার পদত্যাগ করেন।
১৯৯০ – বাংলাদেশে জরুরি অবস্থা জারি করা হয়।
১৯৯১ – মিশরীয় উপপ্রধানমন্ত্রী ড. বুত্রো বুত্রোস ঘালি জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পান।
জন্ম
১৬০২ – স্পেনের রানি এলিজাবেথ।
১৭৮৭ – রাস্মুস রাস্ক, ডেনীয় ভাষাতাত্ত্বিক ও পণ্ডিত।
১৮১৯ – জর্জ ইলিয়ট, ইংরেজ ঔপন্যাসিক।
১৮৬৯ – আঁদ্রে জিদে, নোবেলজয়ী ফরাসি কথাশিল্পী ও সমালোচক।
১৮৭০ – হ্যারি গ্রাহাম, অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৮৮৬ – বেণী মাধব দাস, প্রাজ্ঞ বাঙালি পণ্ডিত, শিক্ষক ও দেশপ্রেমিক। নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রিয় শিক্ষক।(
১৮৯০ – শার্ল দ্য গ্যলে, ফরাসী রাষ্ট্রনায়ক।
১৮৯৪ – পুলিনবিহারী সরকার, ভারতের বাঙালি বিশ্লেষক অজৈব রসায়নের গোড়াপত্তনকারী বিজ্ঞানী।
১৯০৪ – নোবেলজয়ী ফরাসি পদার্থবিদ লুই নিল।
১৯১৬ – শান্তি ঘোষ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী।
১৯১৭ – শরীরবিদ্যা/ভেষজশাস্ত্রে নোবেলজয়ী ব্রিটিশ জীবজিজ্ঞানী স্যার অ্যানড্রু ফিল্ডিং হাক্সেলে।
১৯৪৮ – সরোজ খান, বলিউডের প্রখ্যাত নৃত্য পরিচালক।
১৯৬২ – রেজাউদ্দিন স্টালিন, বাংলাদেশি কবি, লেখক ও টেলিভিশন ব্যক্তিত্ব।
১৯৬৫ – শাকুর মজিদ, বাংলাদেশি স্থপতি, নাট্যকার, তথ্যচিত্র নির্মাতা ও চিত্রগ্রাহক।
১৯৬৭ – মার্ক রাফালো, হাল্ক খ্যাত মার্কিন অভিনেতা।
১৯৮৪ – স্কার্লেট জোহ্যানসন, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।
মৃত্যু
১৩১৮ – রাশিয়ার রাজকুমার মিখাইল।
১৭৭৪ – রবার্ট ক্লাইভ, ভারত উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালনকারী।
১৯০৮ – বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু ভারতের স্বাধীনতা আন্দোলনের এক বিপ্লবী-শহীদ।
১৯১৬ – মার্কিন কথাসাহিত্যিক জ্যাক লন্ডন।
১৯৪৪ – আর্থার স্ট্যানলি এডিংটন, বিজ্ঞানী।
১৯৪৬ – আলবার্ট রোজ-ইন্স, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
১৯৪৮ – ফখরুদ্দিন পাশা, মদিনার শেষ উসমানীয় গভর্নর।
১৯৬৩ – জন এফ. কেনেডি, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫তম রাষ্ট্রপতি।
১৯৮৭ – সুরকার ও সংগীতশিল্পী হেমাঙ্গ বিশ্বাস।
২০০৬ – অসীমা চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি জৈব রসায়নবিদ ও উদ্ভিদ রসায়নবিদ।
২০১৬ – কর্ণাটকী শাস্ত্রীয় সংগীতশিল্পী এম বালামুরলীকৃষ্ণ।
]]>




