বাংলাদেশ

ইসরাইলি বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

<![CDATA[

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। ইসরাইলি পুলিশের দাবি, ওই ফিলিস্তিনিরা গুলি ও বোমা ছুড়লে জীবন বাঁচাতে পাল্টা গুলি চালায় তারা। এ ঘটনায় একদিনের শোক ঘোষণা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, বুধবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় অধিকৃত পশ্চীম তীরের জেনিন শহরের একটি শরণার্থী শিবিরে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। এ সময় ফিলিস্তিনিরা বাধা দিলে রণক্ষেত্রে পরিণত হয় জেনিন শহর। ইসরাইলি বাহিনীর গুলিতে হতাহত হয় বেশ কয়েকজন ফিলিস্তিনি।

এক বিবৃতিতে ইসরাইলি নিরাপত্তা বাহিনী জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শরণার্থী শিবিরে প্রবেশ করে সেনারা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। জীবন বাঁচাতে পাল্টা গুলি চালায় তারা।

আরও পড়ুন: ইরাকে ড্রোন হামলা চালাল ইরান, বহু হতাহত

তবে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, হতাহতদের বেশিরভাগই সাধারণ নাগরিক। নিহতদের একজন ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সদস্য। এ ঘটনায় গুরুতর অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করে তারা। হামলার ঘটনায় জেনিন, রামাল্লা, হেবরুনে একদিনের শোক ঘোষণার পাশাপাশি ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

ইসরাইলের সড়কে একের পর এক অতর্কিত হামলার পর গত ছয় মাস ধরেই পশ্চিম তীরের জেনিনে অভিযান জোরদার করে ইসরাইলি বাহিনী। অপারেশন ব্রেকওয়াটার নামে ইসরাইলের এ অভিযানে এখন পর্যন্ত ৭০ জনের বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনিদের হামলায় অন্তত ২০ জন ইসরাইলি নিহত হয়েছেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!