বাংলাদেশ

উন্নয়ন অর্জন বাঁচাতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে: ওবায়দুল কাদের

<![CDATA[

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের উন্নয়ন অর্জন বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। তিনি বলেন, ‘বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। উন্নয়ন অর্জন বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। তার কোনো বিকল্প নেই।’

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, গত ৪৭ বছরের সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ হাসিনা। সাহসী রাজনীতিক, দক্ষ প্রশাসক ও
কূটনীতিকের নাম শেখ হাসিনা।

তিনি বলেন, শেখ হাসিনা আছেন বলেই পদ্মা সেতুর নির্মাণ সম্ভব হয়েছে।

বিএনপিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের মনে বড় জ্বালা, বড়ই অন্তর জ্বালা। শেখ হাসিনা পদ্মা সেতু করেই ফেলল। ২৮ তারিখ মেট্রোরেল উদ্বোধন করবেন। এই জ্বালা আর সইতে পারে না। নির্বাচন করলে তারা জিততে পারবে না। সেই জন্য সরকার হটানোর ষড়যন্ত্র করছে। শেখ হাসিনাকে ২০ বার হত্যার চেষ্টা হয়েছে। শেখ হাসিনাকে হটাতে পারলে ময়ুর সিংহাসন ফির পাবে সেই আশা করছে তারা।

ওবায়দুল কাদের বলেন, ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ভোট জালিয়াতির বিরুদ্ধে, ভুয়া ভোটারের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে। নির্বাচনেও খেলা হবে, আন্দোলনেও হবে।

আরও পড়ুন: জয়কে আ. লীগের সাধারণ সম্পাদক পদে চায় ওলামা লীগ

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আপনারা ঐক্যবদ্ধ হন। সকলের বিশ্বস্ত ঠিকানা শেখ হাসিনা। আগুন সন্ত্রাসকে রুখতে, জঙ্গিবাদ রুখতে শেখ হাসিনার বিকল্প নেই।

এর আগে সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!