খেলা

উপকূলীয় জনগোষ্ঠীর সুপেয় পানির দাবিতে সুবর্ণচরে ওয়াটার মার্চ

<![CDATA[

বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীর জন্য সুপেয় পানির সর্বজনীন, ন্যায্য ও টেকসই প্রবেশগম্যতা নিশ্চিত করতে সরকারি বরাদ্দ ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি ভূগর্ভস্থ পানির ব্যবহার বন্ধ করা, এলাকাভিত্তিক বড় বড় পুকুর, খাল, জলাশয় খনন করে তাতে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করা এবং খাসজমিতে মিঠা পানির আধার তৈরি করার দাবি জানিয়ে নোয়াখালীর সুবর্ণচরে ওয়াটার মার্চ অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে সুবর্ণচর উপজেলা পরিষদ চত্বরে ‘পানি অধিকার মানবাধিকার, উপকূলীয় সকল মানুষের পানি অধিকার নিশ্চিত কর’ এ প্রতিপাদ্যে প্রাণ, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা ও একশনএইড বাংলাদেশের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে পানি সংকটে ক্ষতিগ্রস্ত স্থানীয়রা অংশ নেন।

এ কর্মসূচিতে বক্তব্য রাখেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম, চর আমান উল্লাহ ইউপি সদস্য মো. সিদ্দিক উল্লাহ, সুবর্ণচর প্রেসক্লাবের সেক্রেটারি আবদুল বারী বাবলুসহ বিভিন্ন উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, ‘পানির অধিকার মানবাধিকারের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। বাংলাদেশে উপকূলীয় জনগোষ্ঠীর পানি অধিকার সুরক্ষা করা না গেলে অন্যান্য মৌলিক মানবাধিকারও ক্ষুণ্ণ হবে। উপকূলীয় অঞ্চলে পানির সংকট নতুন নয়। বিশেষ করে সমুদ্র তীরবর্তী অবস্থান, সীমিত প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত এবং অপরিকল্পিত ব্যবহারসহ জলবায়ু পরিবর্তনজনিত নানা কারণে হুমকির মুখে উপকূলীয় জনগোষ্ঠীর পানি অধিকার। একদিকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে পানির উৎসগুলোর লবণাক্ততা, অন্যদিকে ভূনিম্নস্থ পানির অপরিকল্পিত ব্যবহারে পানির স্তর নেমে যাওয়ায় অনেক গভীর নলকূপেও পানি উঠছে না।

আরও পড়ুন: চট্টগ্রামে ডিপ টিউবওয়েল বন্ধ করার সিদ্ধান্ত ওয়াসার

বক্তারা আরও বলেন, সুপেয় পানির সংকটের কারণে উপকূলের মানুষ নানা সমস্যায় পড়ছেন। খাবার পানি, রান্নাসহ দৈনন্দিন কাজে লবণাক্ত পানি ব্যবহারের ফলে অনেকেই উচ্চ রক্তচাপে ভুগছেন। নারীদের ক্ষেত্রে খিঁচুনি, জরায়ুর সমস্যাসহ গর্ভবতী নারীদের বিবিধ ঝুঁকি বাড়ছে। এ বছর শীত শুরু সঙ্গে সঙ্গে পানির সংকট বাড়ছে, মার্চ-এপ্রিলে এ সংকট আরও তীব্র হবে। তাই উপকূলীয় এলাকায় সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে জরুরিভাবে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে। 

উপকূলীয় জনগোষ্ঠীর সুপেয় পানি সংকটকে জরুরি বিবেচনায় নিয়ে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ তথা সুপেয় পানি অধিকার নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!