বাংলাদেশ

ঋণখেলাপিদের বিশেষ সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

<![CDATA[

ব্যবসায়ীদের ঋণখেলাপি থেকে মুক্তি দিতে আবারও বিশেষ সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের শেষ প্রা‌ন্তিকের (অক্টোবর থেকে ডিসেম্বর) ঋণের কিস্তির অর্ধেক টাকা ডিসেম্বরের মধ্যে পরিশোধ করলেই খেলাপি হিসেবে চিহ্নিত হবে না।

রোববার (১৮ ডিসেম্বর) ‘ঋণ শ্রেণিকরণ’ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, বহির্বিশ্বে যুদ্ধাবস্থা প্রলম্বিত হওয়ায় এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাবে শিল্পের উৎপাদন খরচ বেড়ে গেছে। ফলে ঋণগ্রহীতাদের প্রকৃত আয় কমে গেছে। এমন পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখা এবং ঋণগ্রহীতাদের ঋণের কিস্তি পরিশোধ সহজ করার জন্য এই নির্দেশনা দেয়া যাচ্ছে যে, মেয়াদি ঋণের বিপরীতে চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বর সময়কাল পর্যন্ত কিস্তির ন্যূনতম ৭৫ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশ পরিশোধ করা হলে ওই ঋণগুলো বিরূপমানে শ্রেণিকরণ (খেলাপি) করা যাবে না।

এতে আরও বলা হয়, প্রজ্ঞাপনের মাধ্যমে সুবিধাপ্রাপ্ত মেয়াদি ঋণগুলোর ২০২২ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত প্রদেয় কিস্তির অপরিশোধিত অংশ বিদ্যমান ঋণের পূর্বনির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরবর্তী এক বছরের মধ্যে সমান কিস্তিতে প্রদেয় হবে।

আরও পড়ুন কর্মীদের গৃহঋণ দেয়ার লক্ষ্যে তিন ব্যাংকের সঙ্গে বেবিচকের চুক্তি

তবে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে অবশিষ্ট মেয়াদকালের সঙ্গে বর্ধিত এক বছর সময়কে বিবেচনায় নিয়ে ঋণের কিস্তি পুনর্নির্ধারণ করে নতুন সূচি অনুযায়ী আদায় করা যাবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ ছাড়া খেলাপি ঋণের কিস্তি সম্পর্কিত পূর্বের প্রজ্ঞাপনের অন্যান্য নির্দেশনা বহাল থাকবে।

এ নির্দেশনা শিগগিরই কার্যকর হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!