বাংলাদেশ

একটি ইস্যু দিয়ে সম্পর্কের মূল্যায়ন হয় না: পররাষ্ট্রমন্ত্রী

<![CDATA[

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বা নির্দিষ্ট কোনো একটি ইস্যু দিয়ে কোনো দেশের সঙ্গে সম্পর্কের মূল্যায়ন হয় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (৬ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সঙ্গে আমেরিকার অনেক ভালো সম্পর্ক। তাদের সঙ্গে আমরা অনেক বিষয়ে সংযুক্ত। একটা ইস্যু নিয়ে কোনো দেশের সঙ্গে সম্পর্ক নির্ধারণ করা হয় না। বহু বিষয় নিয়ে সম্পর্ক নির্ধারণ করা হয়। তারা (আমেরিকা) সবচেয়ে বড় ক্রেতা ও ইনভেস্টার।’

আরও পড়ুন:  কপ-২৭: এজেন্ডায় ‘ক্ষতি’ অন্তর্ভুক্ত করার প্রশংসায় মোমেন

তিনি আরও বলেন, ‘আমেরিকার সঙ্গে আমাদের নীতিগত মিল রয়েছে, আমেরিকা গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে চায়, আর আমাদের দেশে গণতন্ত্র বিরাজমান, তারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায় আর আমাদের দেশের ৩০ লাখ মানুষ জীবন দিয়েছে শুধু মানবাধিকার অর্জনের জন্য। আমেরিকান মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মহাসচিব বাংলাদেশে আসার কথা রয়েছে, আমরা তার সফরকে স্বাগত জানাই, উনি আসলে নানাবিধ বিষয় নিয়ে আলাপ হবে, আশা করি তার সফরের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে সুসম্পর্ক আরও উন্নতি হবে।’

মিয়ানমার ইস্যুতে মন্ত্রী বলেন, ‘আমরা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চাই, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে চাই, তাই আলোচনার পরিবেশ সৃষ্টি করতে হবে, পরিবেশ সৃষ্টি হলে অবশ্যই আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা যাবে, আমাদের পররাষ্ট্রনীতির অন্যতম একটা বৈশিষ্ট্য হলো সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়।’

 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!