একনজরে রাজশাহী বিভাগের আলোচিত ঘটনা
<![CDATA[
প্রতিদিন দেশের বিভিন্ন জায়গায় ঘটছে নানা ঘটনা। তবে অনেক ঘটনা থেকে যায় অনেকেরই অজানা। আবার অনেকেরই অজানা থেকে যায় নিজ জেলা কিংবা বিভাগের নানা আলোচিত ঘটনা। একনজরে দেখে নিন রাজশাহী বিভাগের গত সাত দিনের আলোচিত কিছু খবর।
২৮ সেপ্টেম্বর: বগুড়ার শেরপুরে পৌর আওয়ামী লীগ নেতা শেখ মর্তুজা কাওসার অভিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন নিহতের স্ত্রী বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৩ জনকে আসামি করে একটি মামলা করেন। ওইদিনই পাঁচ আসামিকে গ্রেফতার করে পুলিশ। ৩০ সেপ্টেম্বর তাদের আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
আরও পড়ুন: একনজরে খুলনা বিভাগের আলোচিত কিছু ঘটনা
১ অক্টোবর: সিরাজগঞ্জের বেলকুচিতে নিজ ঘরে রওশন আরা নামে এক গৃহবধূ ও তার দুই সন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরদিন রওশন আরার ভাই বাদী হয়ে মামলা করলে একজনকে গ্রেফতার করা হয়। ৩ অক্টোবর তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
আরও পড়ুন: গেল সপ্তাহে রাজশাহী বিভাগের আলোচিত ঘটনা
৩ অক্টোবর: নাটোরে এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে গুরুদাসপুরের মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ১ অক্টোবর এ ঘটনায় বাদী হয়ে মামলা করেন ভুক্তভোগীর মা। এর প্রতিবাদে ৩ অক্টোবর বিক্ষোভ করেন এলাকাবাসী। তবে, এখনো পলাতক রয়েছেন ওই শিক্ষক।
]]>




