একাধিক পদে চাকরি দিচ্ছে এসিআই
<![CDATA[
অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) সম্প্রতি লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে।
প্রতিষ্ঠানটি ভেরিফিকেশন অ্যান্ড রিকভারি বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : ভেরিফিকেশন অ্যান্ড রিকভারি অফিসার
পদের সংখ্যা : অনির্ধারিত
আবেদন যোগ্যতা : কমপক্ষে স্নাতক পাস। তবে এইচএসসি/এসএসসি পাসেও আবেদন করা যাবে।
প্রার্থীদের কমপক্ষে তিন বছর সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা ৩০-৪৫ বছরের মধ্যে হতে হবে। অবসরপ্রাপ্ত আর্মি, নেভি বা পুলিশ অফিশিয়াল হলে অগ্রাধিকার দেয়া হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিসের কাজে দক্ষতা থাকতে হবে।
আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই ইস্টার্ন ব্যাংকে চাকরি, বেতন ২৮ হাজার
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এ লিংকে।
বেতন ও সুযোগ-সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, ভ্রমণ ভাতা, মেডিকেল অ্যালায়েন্স, পারফরম্যান্স বোনাস, উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদনের শেষ সময় আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত।
]]>




