বিনোদন

এক বছরে পা দিল নিক প্রিয়াংকার মেয়ে মালতী

<![CDATA[

বলিউড এবং হলিউডের জনপ্রিয় তারকা জুটি নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া। রোববার (১৫ জানুয়ারি) তাদের একমাত্র মেয়ে মালতী এক বছর পূর্ণ করল।

২০১৮ সালে ডিসেম্বরে রাজস্থানে সাত পাকে বাঁধা পড়েন নিক-প্রিয়াঙ্কা। বিয়ের ঠিক চার বছর পর ২০২২ সালের ১৫ জানুয়ারি সারোগেসির মাধ্যমে নিক-প্রিয়াঙ্কার কোল আলো করে আসে তাদের কন্যা সন্তান মালতী মেরি চোপড়া জোনাস।

আদরের একমাত্র মেয়ের ছয় মাস পূর্ণ থেকেই নতুন বাবা-মা হিসাবে তাদের ছবি ও ভিডিও নেটদুনিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। যদিও মেয়ের মুখের ছবি এখনও প্রকাশ্যে আনেননি এ দম্পতি।

নিজস্ব স্টাইলে মেয়ের প্রথম জন্মদিন সেলিব্রেট করবে এই তারকা দম্পতি। সম্প্রতি ‘দ্য কেলি ক্লার্কসন শো’-এর সাম্প্রতিক পর্বে এক সাক্ষাৎকারে মালতীর জন্মদিনের কথা এভাবেই বলছিলেন নিক।

আরও পড়ুন: শাকিব খান এখন দুবাই

তিনি সেই শোতে বলেন, জন্মের পর টানা ১০০ দিন হাসপাতালে ছিল মালতী। তাই জীবনের শুরুতেই ও একটা কঠিন লড়াই করে ফেলেছে।

মেয়ে মালতীকে নিয়ে নিক আরও বলেন, সবচেয়ে আশ্চর্যজনক, মায়াবী প্রাপ্তি আমাদের মেয়ে। ও আমাদের জীবনের সেরা সত্যি। তাই ওর জন্মদিনটা কাটাব আমরা নিজেদের স্টাইলে।

সূত্র: হিন্দুস্তান টাইমস
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!