এক হচ্ছেন রাজ-পরী!
<
ছবি শেয়ার করে শিরিন লিখেছেন, ‘অভিনন্দন দোস্ত পরীমণি। সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য। যারা পরীমণির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিলে তারা বিষ খেয়ে মরে যাও কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।’
আরও পড়ুন: সিনেমার প্রচারণায় ব্যস্ত পরীমণি
গত কয়েকদিন ধরে রাজ-পরীর বিচ্ছেদের খবরে বেশ চর্চা হচ্ছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে পরী লেখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’
এরপরই সময়মতো রাজকে ডিভোর্স লেটার পাঠানো হবে বলে জানান পরী। রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলারও অভিযোগ আনেন নায়িকা।
তবে এবার রাজ-পরীকে নিয়ে চিত্রনায়িকা শিরিন শীলার পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার অপেক্ষা আসলে কোন দিকে মোড় নেয় তাদের সংসারের দৃশ্য।
২০২১ সালের ১৭ অক্টোবরে চিত্রনায়িকা পরীমণি ও শরীফুল রাজ বিয়ে করেন। অনেকটা চুপিসারেই বিয়ে করেন তারা। ঘনিষ্ঠজন ছাড়া তেমন কেউ টের পায়নি বিষয়টি। তবে শরীফুল রাজের সঙ্গে প্রেম করছিলেন পরীমণি। এ খবরটি অনেক আগেই ছড়িয়ে পড়েছিল শোবিজে।
আরও পড়ুন: পরীমনিকে কবে বিয়ে করেছেন, জানালেন রাজ
গত বছরের ১০ জানুয়ারি এ খবর প্রকাশ্যে আনেন তারা। সেসময় পরী জানান, তাদের ঘরে সন্তান আসছে। গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরী। রাজ-পরীর সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।
]]>




