বাংলাদেশ

এখনও শঙ্কা কাটেনি ব্রাজিল শিবিরে

<![CDATA[

মিশন হেক্সার পথে আর মাত্র তিন ম্যাচ দূরে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের প্রতিপক্ষ গত আসরের রানার্স আপ ক্রোয়েশিয়া। মাঠে নামার আগে রক্ষণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাওয়া নিয়ে এখনও শঙ্কা কাটেনি সেলেসাও শিবিরে।

সেমিফাইনালের টিকিট নিশ্চিতের লক্ষ্যে শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ৯টায় মাঠে নামবে ব্রাজিল।

মাঠে নামার আগে ব্রাজিলের দুশ্চিন্তা লেফটব্যাক পজিশন নিয়ে। প্রথম দুই ম্যাচে এ জায়গায় নিখুঁতভাবে দলকে সামলে ছিলেন অ্যালেক্স সান্দ্রো। কিন্তু ক্যামেরুন ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তার অনুপস্থিতিতে নিজেদের খুব একটা প্রমাণ করতে পারেননি অ্যালেক্স টেলেস ও দানিলো।

আরও পড়ুন: ব্রাজিলের সংবাদ সম্মেলনে ঢুকে পড়ল বিড়াল!

তার ওপর অ্যালেক্স টেলেস হাঁটুর ইনজুরিতে দল থেকে ছিটকে যাওয়ায় এখন তিতের কাছে একমাত্র উপায় দানিলো। যদিও হিপ ইনজুরি থেকে নিজেকে মোটামুটি সারিয়ে তুলেছেন অ্যালেক্স সান্দ্রো। তাছাড়া ম্যাচের আগের দিন অনুশীলনেও তার মধ্যে খুব একটা সমস্যা দেখা দেয়নি। তবে কোচ তিতে তাকে শুরুর একাদশে রাখছেন না বলেই জানাচ্ছে দেশটির সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্ত।

আরও পড়ুন: এবার ব্রাজিল টপকাতে পারবে ইউরোপের বাধা?

এদিকে সেলেসাওদের জন্য স্বস্তির খবর, নেইমার জুনিয়র অনুশীলন করেছেন স্বাচ্ছন্দ্যে। এর আগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তাকে শতভাগ ফিট পাওয়া যায়নি। তবে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মাঠে নামারে আগে তিনি দলের সঙ্গে অনুশীলন করেছেন পুরো দমে। তাছাড়া ক্রোয়েশিয়ার বিপক্ষে তার অতীত রেকর্ডটাও ভালো। ক্রোয়াটদের বিপক্ষে ২ ম্যাচে তার ঝুলিতে আছে ৩ গোল।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার, এদের মিলিতাও, থিয়াগো সিলভা, মারকুইনস, দানিলো/সান্দ্রো, ক্যাসেমিরো, লুকাস পাকেতা, রাফিনিয়া, রিচার্লিসন, নেইমার ও ভিনিসিয়ুস  জুনিয়র।

 

 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!