খেলা

এবার ফুটবল বিশ্বকাপের মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি

<![CDATA[

আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেকে মেলে ধরতে এবার ফিফা বিশ্বকাপের মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি। আগামী ডিসেম্বরে ফিফা বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি।

ফিফার ওই মঞ্চ শুধু নোরার নাচই দেখবে না, আবেদনময়ী এই নৃত্যশিল্পীকে দেখা যাবে ফিফা অ্যান্থেম বা মূল সংগীতে কণ্ঠ মেলাতেও।

প্রতিবারই ফিফা অ্যান্থেম মানুষের মনে ঝড় তুলে দেয়। ফিফার গানের জন্য শাকিরার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ ও ‘লা লা লা’এখনও সবার মুখে মুখে। এ জনপ্রিয় গানগুলোর প্রযোজনা করেছিল ‘রেডওয়ান’।

শোনা যাচ্ছে, এবারের ফিফা অ্যান্থেম বা মূল সংগীতটিও প্রযোজনা করছে ‘রেডওয়ান’। তাই নোরার ক্যারিয়ারে এটি এক ট্রানিং পয়েন্টই বলা যায়।

আরও পড়ুন: ‘বিগ বসর’ প্রেম আবার বাস্তবে!

গানের শেষ ভাগে চমক হিসেবে নোরাকে হিন্দিতেও গাইতে শোনা যাবে। তাই আসন্ন দিনটি হতে চলেছে নোরার জীবনের বিরাট অর্জন।

নোরার আগে ফিফার মঞ্চ মাতাতে দেখা গেছে জেনিফার লোপেজ, শাকিরা ও পিটবুলের মতো বিশ্বখ্যাত তারকাদের। তাই ওই একই মঞ্চে নোরার উপস্থিতি তাকেও এনে দিতে পারে বিশ্বসেরার খেতাব।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!