বাংলাদেশ

এবার রায়হান রাফির সিনেমায় শাকিব খান

<![CDATA[

বর্তমান সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফি। তার সিনেমা মানেই সুপারহিট। অন্যদিকে ঢালিউডের কিং খান মানেই নতুন কিছু। অবশেষে এই দুই তারকা একসঙ্গে আসছেন বড় পর্দায়। একজন ক্যামেরার পেছনে আরেকজন থাকবেন ক্যামেরার সামনে।

ভক্ত-অনুরাগীরা শুরু থেকেই আবদার করে আসছিলেন শাকিব খানকে নিয়ে কবে সিনেমা বানাবেন রায়হান রাফি। অবশেষে এই সুখবর দিলেন নির্মাতা রাফি নিজেই।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাফি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেন, আমার প্রথম সিনেমা মুক্তির পর থেকেই শাকিব খান ভক্তদের এবং আমার ভক্তদের- সবারই অনুরোধ ছিল, আমি যেন শাকিব ভাইয়াকে নিয়ে সিনেমা বানাই। আমার নিজেরও অনেক ইচ্ছে ছিল। কিন্তু এমন কোনো গল্পে আমরা পৌঁছাতে পারছিলাম না, যে গল্পে আমাদের দুজনেরই বিশ্বাস ছিল। 

আরও পড়ুন: দর্শকদের ভালোবাসা কুড়াচ্ছেন রোশান

অবশেষে আমার এবং আমাদের সিনেমাপ্রেমী দর্শকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে।

তিনি ফেসবুকে লিখেন, বাংলাদেশি সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে পরিচালক রায়হান রাফির কোলাবোরেশন আসছে  খুব শিগগিরই। ‘দামাল’ এর পর আমার সবচেয়ে বড় ভেঞ্চার নির্মিত হতে যাচ্ছে এস কে ফিল্মসের সাথে। 

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘অপারেশন সুন্দরবন’

রায়হান রাফি আরও লিখেন, আমার এই সিনেমার প্রযোজক হিসেবে আছেন ওটপি খান ও মনিরুজ্জামান। এই সিনেমার নায়ক হিসেবে আছেন সবার প্রিয় শাকিব খান। আর নায়িকা হিসেবে কে থাকছেন তা সবার জন্য চমক রইল। দোয়া করবেন আমার জন্য। শাকিব ভাইয়ের সাথে আমার প্রথম এই প্রোজেক্ট ইনশাআল্লাহ আপনাদের জন্য ধামাকা কিছুই হবে। সিনেমার নাম:  ……………?’  

রাফির পোস্ট থেকেই বোঝা যাচ্ছে নতুন কোনো ধামাকা আসছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!