খেলা

‘ও একজন যোদ্ধা’, পন্তকে নিয়ে শাহরুখ

<![CDATA[

চারদিন আগে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার রিশভ পন্ত। পন্ত এখন চিকিৎসাধীন। তার সুস্থতা কামনা করছে পুরো ক্রিকেট দুনিয়া। বলিউড কিং ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানও বাদ গেলেন না সেই তালিকা থেকে।

পন্তের দ্রুত আরোগ্য কামনা করে তাকে যোদ্ধা হিসেবে অ্যাখ্যায়িত করেছেন শাহরুখ। টুইটারে ‘আস্কএসআরকে’ সেশন চলাকালীন এ কথা বলেন বলিউড অভিনেতা। মূলত সেশনে একজন ভক্ত শাহরুখকে বলেছিলেন, ‘অনুগ্রহ করে পন্তকে দ্রুত আরোগ্যের জন্য শুভেচ্ছা পাঠান।’ জবাবে কিং খান বলেন, ‘ও শিগগিরই সুস্থ হয়ে উঠবে। ও একজন যোদ্ধা এবং খুব শক্ত মনের মানুষ।’

আরও পড়ুন: আইপিএল দিয়ে ক্রিকেটে ফিরছেন সৌরভ

মাকে সারপ্রাইজ দিতে উত্তরাখণ্ডের রুরকিতে যাওয়ার পথে পন্তের গাড়ি রাস্তার রেলিংয়ে ধাক্কা মারে। গাড়িতে আগুনও লেগে যায়। গুরুতর জখম হন পন্ত। আগুন ধরার আগেই তাকে গাড়ি থেকে উদ্ধার করেন সুশীল কুমার ও পরমজিৎ নামে দুই ব্যক্তি। পরে দুজনকেই পুরস্কৃত করা হয়।

আরও পড়ুন: ব্যাট করার সময় লাইটারের আবদার লাবুশেনের

গাড়ি থেকে উদ্ধার করা পন্তকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে দেরাদুনে নিয়ে আসা হয়। পন্ত দেরাদুনের ম্যাক্স হাসপাতালে এতদিন চিকিৎসাধীন ছিলেন। এখন তাকে মুম্বাইয়ে স্থানান্তরিত করা হচ্ছে। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল অ্যান্ড মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে পন্তের চিকিৎসা চলবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!