খেলা

কক্সবাজারে পিকআপের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

<![CDATA[

কক্সবাজারের রামুতে পিকআপের ধাক্কায় মোহাম্মদ হোসাইন মক্কী নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে রামু উপজেলার তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসাইন মক্কী কক্সবাজার সিটি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ও টেকনাফের হ্নীলা ফুলের ডেইল এলাকার মো. আবু সোলেমান ভুলুর একমাত্র ছেলে। দুর্ঘটনায় হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিনও আহত হয়েছেন।

তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিকআপের (ডাম্পার) ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। তবে গাড়িটা দ্রুতগতিতে চলে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে বন্ধ হচ্ছে না খুনোখুনি, ৪ মাসে খুন ১৫

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় হোসাইনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!