বাংলাদেশ

কঙ্গোতে কনসার্টের মঞ্চ ভেঙে নিহত ১১

<![CDATA[

কঙ্গোর রাজধানী কিনশাসায় স্টেডিয়ামের ভেতর গানের কনসার্টের মঞ্চ ভেঙে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন। ধারণক্ষমতার চেয়ে মানুষের ভিড় বেশি হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরা।

রাতের আঁধারে আলো ঝলমলে স্টেডিয়ামের মঞ্চে গান গাইছেন প্রিয় শিল্পী। সামনে দর্শকের উপচেপড়া ভিড়। কে জানত, কিছুক্ষণ পরেই ঘটবে মর্মান্তিক এক ঘটনা! গান শুনতে এসে হারাতে হবে প্রাণ! তবে, এমনটাই ঘটেছে কঙ্গোর রাজধানী কিনশাসায়।

 

শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর একটি স্টেডিয়ামে কনসার্ট দেখতে যান বিপুলসংখ্যক দর্শক। হুড়োহুড়িতে স্টেডিয়াম ভেঙে বেশ কয়েকজন হতাহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা। আহতদের উদ্ধারের পাশাপাশি একের পর এক বের করে আনেন হতভাগ্যদের মরদেহ। নিহতদের মধ্যে পুলিশ কর্মকর্তাও আছেন বলে জানা গেছে।

 

আরও পড়ুন: চীনা শ্রমিক হত্যা, কঙ্গোয় ২ সামরিক কর্মকর্তার মৃত্যুদণ্ড

 

কঙ্গোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এদিন স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে জনপ্রিয় সংগীতশিল্পী ফ্যালি ইপুপার গান শুনতে হাজির হন ৮০ হাজারেরও বেশি দর্শক। এই সংখ্যা স্টেডিয়ামটির ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি। মানুষের উপচেপড়া চাপে ভিআইপি ও সংরক্ষিত আসনের দিকেও যেতে বাধ্য হয় বহু দর্শক। 

 

এমনকি স্টেডিয়ামের বাইরেও প্রচণ্ড ভিড় দেখে কাঁদানে গ্যাস ছুড়ে দর্শকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে নিরাপত্তাবাহিনী। প্রচণ্ড ভিড়ে অনেকে দমবন্ধ হয়ে ও গ্যালারি ভেঙে পড়ে যাওয়ায় এই প্রাণহানির ঘটনা বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। এ ঘটনায় গভীর শোক জানিয়ে আয়োজকদের শাস্তির আওতায় আনার কথা জানান দেশটির প্রধানমন্ত্রী।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!