বিনোদন

কঙ্গোতে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত ১২০ জনের মৃত্যু

<![CDATA[

মধ্য-আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) কিনশাসা পুলিশের প্রধান সিলভানো কাসোঙ্গো এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, শহরের আশপাশের বেশিরভাগ এলাকা কাদা পানিতে ভেসে গেছে এবং রাস্তায় গর্তের সৃষ্টি হওয়াই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে এসব ছবির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

কিনশাসার গভর্নরের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী ও প্রাদেশিক গভর্নর বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। স্থানীয় কর্মকর্তারা জরুরি অবস্থা মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য রাষ্ট্রীয় সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন।

একসময় কঙ্গো নদীর তীরে মাছ ধরার গ্রাম হিসেবে পরিচিতি ছিল কিনশাসার। তবে শহরটিতে এখন প্রায় দেড় কোটি মানুষের বসবাস। এমনকি, জনসংখ্যার আকার বিবেচনায় এটি আফ্রিকার মেগাসিটিগুলোর একটি।

আরও পড়ুন: ডিআর কঙ্গোয় জাতিসংঘবিরোধী বিক্ষোভে গুলি, নিহত ৫

দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা আর দ্রুত নগরায়নের বিকাশ ঘটায় ভারী বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যার জন্য ক্রমবর্ধমান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কিনশাসা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশটিতে প্রায় ভারী বর্ষণ আর বন্যা দেখা যায়।

এর আগে, ২০১৯ সালে কিনশাসায় মুষলধারে বর্ষণের কারণে সেখানকার নিম্নাঞ্চলের কিছু জেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। ওই সময় বন্যায় অন্তত ৩৯ জনের প্রাণহানি এবং অনেক বাড়িঘর ও সড়ক ধসে যায়।

আরও পড়ুন: অর্ধশতাব্দীর মধ্যে ভয়াবহ বন্যার কবলে তুরস্ক

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!