বাংলাদেশ

করোনার প্রথম ডোজ পেল নীলফামারীর ৫-১১ বছরের শিশুরা

<![CDATA[

করোনার প্রথম ডোজ পেল নীলফামারীর ৫ থেকে ১১ বছর বয়সী শিশুরা। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১০টায় জেলা শহরের নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থীদের মধ্যে প্রথম ডোজ টিকা প্রয়োগের মধ্য দিয়ে জেলায় একযোগ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

নীলফামারী পৌরসভা আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক।

নীলফামারী জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার ছয় উপজেলায় মোট তিন লাখ পাঁচ হাজার ৬৯৯ শিশু শিক্ষার্থীকে দেয়া হয় কোভিড প্রতিরোধক টিকা।

আরও পড়ুন: জেলা-উপজেলা পর্যায়ে শিশুদের করোনার টিকা দেয়া শুরু

এর মধ্যে এক হাজার ৮৪টি প্রাথমিক বিদ্যালয়ের মোট দুই লাখ ৫৫ হাজার ৬৯৯  শিক্ষার্থীকে এবং ঝরে পড়া, পথে ও ভাসমান ৫০ হাজার শিশু রয়েছে। ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের দেয়া হচ্ছে তাদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজার-বায়োএনটেকের টিকা। মঙ্গলবার (১১ অক্টোবর) থেকে শুরু হওয়া প্রথম ডোজ প্রদান চলবে ১৩ দিন। এরপর ৫৬ দিন পর এসব শিক্ষার্থীকে দেয়া হবে দ্বিতীয় ডোজ টিকা বলে জানান জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির।

এদিকে করোনা প্রতিরোধক এই টিকা নিতে পেরে আনন্দ প্রকাশ করে কোমলমতি শিশু শিক্ষার্থীরা। 
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!