বাংলাদেশ

করোনা: বিশ্বজুড়ে ফের বাড়ছে সংক্রমণ, জাতিসংঘের উদ্বেগ

<![CDATA[

বিগত কয়েকমাস ধরেই বিশ্বে করোনা সংক্রমণের হার ছিল নিম্নমুখী। বিভিন্ন দেশের সরকার কোভিডের কঠোর সব বিধিনিষেধ তুলে নেয়। তবে শীত মৌসুম শুরু হতে না হতেই আবারও বাড়তে শুরু করেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বুধবার (২১ ডিসেম্বর) জাপানে করোনা শনাক্ত হয়েছে প্রায় দুই লাখ মানুষের দেহে। এছাড়া দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, জার্মানি, ব্রাজিল, যুক্তরাষ্ট্রেও বাড়ছে আক্রান্তের হার। চীনেও করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ভারতে নতুন করে এ সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে। 

জাপানের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বুধবার দেশটিতে প্রায় ১ লাখ ৯০ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে, যা আগস্ট মাসের পর দেশটিতে সর্বোচ্চ। বিধিনিষেধ শিথিল করায় কেবল নভেম্বর মাসেই ১০ লাখের বেশি পর্যটকের আগমন হয় জাপানে। এটিকেই সংক্রমণ বাড়ার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। তবে আবারও বিধিনিষেধ দেয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি দেশটির সরকার। 

জাপানের পাশাপাশি দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, জার্মানি ও ব্রাজিলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। বুধবার দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাস শনাক্ত হয় প্রায় ৯০ হাজার মানুষের দেহে। একইদিন ফ্রান্সে প্রায় ৭২ হাজার, জার্মানিতে ৫৩ আর ব্রাজিলে ৫০ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়।  

আরও পড়ুন: করোনা আতঙ্কে ‘ভারত জোড়ো যাত্রা’ বন্ধের আহ্বান, কংগ্রেসের ক্ষোভ

চীনে গণবিক্ষোভের মুখে পড়ে করোনার কঠোর বিধিনিষেধ শিথিলের পর হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বুধবারও আক্রান্ত হন আড়াই হাজারের বেশি। আর গত দুই দিনে মৃত্যু হয়েছে ১০ জনের। তবে সংক্রমণ বাড়লেও, সাধারণ মানুষ এখনো টিকা নিতে অনীহা প্রকাশ করছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। চীনে নতুন করে করোনা বাড়তে থাকায় গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

এদিকে চীনসহ বিভিন্ন দেশে কোভিডের সংক্রমণ বাড়তে থাকায় ভারতে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। বুধবার এক বিবৃতিতে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবীয় জানান, চীনে করোনার নতুন ধরনটি আতঙ্ক ছড়াচ্ছে, ওমিক্রনের সেই ‘বিএফ.সেভেন’– আক্রান্ত তিনজন রোগীর সন্ধান পাওয়া গেছে ভারতে।  

পরিস্থিতি নাজুক মন্তব্য করে সবাইকে সতর্ক থাকতে বলেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে গণপরিবহনসহ যেকোনো জনসমাগমস্থলে সবাইকে মাস্ক পরে চলাচলের আহ্বান জানান তিনি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!